দাম পরিশোধে ব্যর্থ বিপিসি, জরিমানা ও তেল বন্ধের হুমকি বিদেশিদের
গত বছরের মাঝামাঝিতে শুরু হওয়া ডলার-সংকটের রেশ এখনো বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। ডলারের অভাবে জ্বালানি তেল সরবরাহকারী বিদেশি কোম্পানিগুলোর পাওনা পরিশোধ করতে পারছে না রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। বিলম্বে আমদানি বিল পরিশোধের জন্য গুনতে হচ্ছে জরিমানা। শুনতে হচ্ছে তেল সরবরাহ বন্ধ এবং জরিমানা অনাদায়ে আইনি ব্যবস্থার হুমকি।
বর্তমানে ছয়টি বিদেশি প্রতিষ্ঠান বিপিসিকে জ্বালানি তেল সরবরাহ করছে। প্রতিষ্ঠানগুলো হলো সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া, চীনা প্রতিষ্ঠান ইউনিপেক, দুবাইভিত্তিক এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানি, ইন্দোনেশিয়ার বিএসপি জাপিন, পেট্রোচায়না ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) পিটিই লিমিটেড ও ভারতীয় প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল করপোরেশন। এর মধ্যে ভিটল এশিয়া ও ইউনিপেক বকেয়া পরিশোধ না করলে বিপিসিকে আর তেল দেবে না জানিয়ে চিঠি দিয়েছে। এ ছাড়া বিলম্বে আমদানি বিল পরিশোধের জন্য ধার্য করা জরিমানা আদায়ে আইনি ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছে পেট্রোচায়না।
পেট্রোচায়না বিপিসির অন্যতম বড় তেল সরবরাহকারী। সিঙ্গাপুরভিত্তিক এই কোম্পানিটি তেলের টাকা ঠিক সময়ে পরিশোধ না করায় বিপিসিকে ৩ লাখ ১৪ হাজার ২৯৪ ডলার জরিমানা করেছে। এই জরিমানা আদায়ের জন্য গত ২৯ মে বিপিসিকে চিঠি দিয়েছে তারা। চিঠিতে ২ জুনের মধ্যে এই জরিমানার অর্থ পরিশোধ করতে বলা হয়। এই সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে বিপিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুমকি দেয় তারা।
বিপিসির হিসাব বিভাগের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, গত বছরের মাঝামাঝি যখন দেশে ডলার-সংকট দেখা দেয়, তখন সরবরাহকারীদের ‘দিচ্ছি-দেব’ করে বুঝিয়ে বকেয়া রাখা যেত। এখন তেল সরবরাহকারীরা আমাদের কথায় আর আস্থা রাখতে পারছে না। তাদের সন্দেহ, বাংলাদেশ জ্বালানি তেলের পাওনা পরিশোধের সক্ষমতা হারিয়ে ফেলছে। এ জন্য তারা এখন জরিমানা করা শুরু করেছে। একই সঙ্গে জরিমানার টাকা আদায় করার জন্য আইনি ব্যবস্থার হুমকি দিচ্ছে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।