দাম কম, হতাশ লবণ চাষি
গেল বার অনুকূল আবহাওয়ায় দেশে রেকর্ড পরিমাণ লবণ উৎপাদিত হয়েছিল। তবে আগের মৌসুমের অপরিশোধিত লবণ অবিক্রিত থাকায় এ বছর বাজারে এর দাম কম।
গত বছর লবণের মোট উৎপাদন হয়েছে ২৪ লাখ ৩৮ হাজার টন। গত ৬২ বছরের মধ্যে সর্বোচ্চ।
এবারও আবহাওয়া অনুকূলে থাকলেও উপকূলীয় এই জেলার অনেকে লবণ চাষে আগ্রহী নন। বিশেষ করে অনেকের হাতে অবিক্রীত লবণ মজুদ আছে।
লবণ চাষি আব্দুর রহিম জানান, তিনি এক পাইকারের কাছে লবণ বিক্রি করেছিলেন। আগামীতে দাম আরও বাড়বে এই আশায় গত মৌসুমে এক হাজার মন লবণ তার হাতে মজুদ আছে।
তিনি বলেন, তিন মাস আগে যে দাম পেয়েছিলাম এখন তা পাচ্ছি না। তখন মনপ্রতি লবণের দাম ছিল ৪০০ থেকে ৪৫০ টাকা। এখন প্রতি মন লবণ ৩১০ টাকায় বিক্রি করতে হচ্ছে। প্রায় এক লাখ টাকা লোকসান হয়েছে।
কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের পাইকারি বিক্রেতা সরওয়ার কামাল বলেন, চাষিদের কাছ থেকে প্রতি মন লবণ ৩১০ টাকায় কিনেছি।
এরপর তিনি লবণ কারখানায় তা বিক্রি করেছেন মনপ্রতি ৪০০ টাকায়। পরিবহন ও শ্রমিকদের খরচ বিবেচনায় নিলে প্রতি মনে তার মুনাফা হয়েছে ১০ থেকে ২০ টাকা।
তিনি জানান, আগের মৌসুমের লবণ মজুদ থাকায় কারখানাগুলো বেশি দামে লবণ কিনতে রাজি হয়নি।
সরওয়ার কামাল মনে করেন, বাজারের যে অবস্থা তাতে বোঝা যায় নতুন লবণের দাম গত বছরের তুলনায় অনেক কম হবে।
লবণ চাষি আব্দুর রহিম জানান, বর্তমান দামেও তারা লবণ বিক্রি করতে পারছেন না।
তিনি বলেন, এক কানি জমি থেকে এক মৌসুমে প্রায় ৩০০ মন লবণ পাই। এ বছর ইজারা, শ্রমিক, পলিথিন ও পানিসহ মোট খরচ হবে প্রায় এক লাখ টাকা। তাই প্রতি মন ৩৩৩ টাকা পেলেই খরচ উঠবে। এর কম হলে লোকসান হবে।
কুতুবদিয়া উপজেলার ধুরুং এলাকায় এ বছর অনেক চাষি আগাম লবণ চাষ শুরু করেছেন।
কিন্তু তারা কেউই কাঙ্খিত দামে লবণ বিক্রি করতে পারেননি। উত্তর ধুরুংয়ের এক কৃষক জানান, ওই এলাকায় এখন ২৩০ টাকা মন দরে লবণ বিক্রি হচ্ছে। এতে অনেকেই হতাশ।
তবে ইসলামপুর ইউনিয়নের লবণ মিল মালিক সমিতির সভাপতি শামসুল আলমের ভিন্ন মত।
তিনি বলেন, গত বছর চাষিরা লবণের বেশি দাম পাওয়ায় এ বছর জমি ইজারায় খরচ একর প্রতি এক লাখ টাকা হয়েছে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কৃষকদের লোকসান গুনতে হচ্ছে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…