দাবদাহে কিভাবে নিজেকে সুস্থ রাখবেন?
তীব্র দাবদাহ আর হাঁসফাঁস গরমে জনজীবন নানাভাবে বিপর্যস্ত আর সেই সাথে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। তীব্র দাবদাহে হঠাৎ ক্লান্তি, অতিরিক্ত ঘাম আর জ্ঞানশূন্য হওয়ার মতো পরিস্থিতি হতে পারে। ঘামের সাথে শরীর থেকে বেরিয়ে যায় অনেকটা লবণ। কেবল পানি পান করে হয় না।
শরীর থেকে ইলেট্রলাইটও বেরিয়ে যাচ্ছে। তাই কারও কারও পেশিতে পড়ে টান। কেউ হন খুব দুর্বল। খুব ক্লান্তি লাগে। তাই সেই সময় লবণ চিনির পানি বা ওরস্যালাইন খেলে অনেকটা সামাল দেওয়া যায়।
আবার প্রচ- গরমে কাজ করতে করতে অনেকে জ্ঞান হারিয়ে ফেলেন। ধরা যাক, কেউ তীব্র গরম থেকে এসেই ঢুকে পড়লেন শীতল কক্ষে বা পান করলেন ফ্রিজের ঠান্ডা পানি। তাহলে কী হবে? শরীরের তাপমাত্রার যে হেরফের হলো এতে মগজের থার্মোস্ট্যাট তাল মেলাতে পারে না। হঠাৎ করেই দেহের সব কলকব্জা বন্ধ হওয়া বিচিত্র কিছু নয়। একে বলে হিট স্ট্রোক। এই সময় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া জরুরি।
বিপর্যয় এড়াতে কী করা যাবে?
দুপুরের চড়া রোদ এড়িয়ে চলতে হবে। দুপুরে বাড়িতে পর্দা দিয়ে রোদ আটকাতে হবে। আর রাতে জানালা খুলে ঘুমাতে হবে।
যদি বোঝা যায় হিট স্ট্রোক হয়েছে তাহলে দ্রুত ডাক্তারের কাছে নিতে হবে। আর ইতিমধ্যে যতক্ষণ না চিকিৎসা হচ্ছে ততক্ষণ তাকে ছায়ায় শুয়ে রাখা বা ভেজা রুমাল দিয়ে গা, হাত-পা মুছে দিতে হবে। শরীর আর মাথায় পানি দেয়ার ব্যবস্থা করতে হবে।
চড়া রোদে শরীর ঠিক রাখতে কিছু নিয়ম পালন করা উচিত :
দিনে কমপক্ষে তিন লিটার পানি পান করতে হবে। বাইরে বের হলে স্যালাইন খেতে হবে। বারবার ঠোঁট, মুখ শুকিয়ে আসা, মাথা যন্ত্রণা ক্লান্তি এসব হলো ডিহাইড্রেশনের লক্ষণ। এমন লক্ষণ দেখলে হতে হবে সতর্ক।
দুপুরের রোদ এড়িয়ে ছায়ায় থাকুন। যদি বের হতেই হয় তাহলে সঙ্গে ছাতা নিন। হালকা ঢোলা সুতির সুন্নতি পোশাক পরুন।
বাইরে থাকলে মাথা, ঘাড়, মুখে ভেজা রুমাল ব্যবহার করুন। নিয়মিত গোসল করুন।
শরীরে যেন ঘাম না বসে সেই ব্যাপারে সতর্ক থাকুন।
হাল্কা সুতি জামা পরবেন। কালো গাঢ় নীল, সবুজ রঙ এড়িয়ে চলুন।
হাই প্রোটিন, তেলে ভাজা এবং যেকোনো রঙিন পানি এড়িয়ে চলুন। রাস্তার ধারের কাটা ফল, আচার, জাঙ্ক ফুড এসব খাওয়া থেকে বিরত থাকুন।
এই সময় পেটের অসুখ বেশি হয়। তাই ঘরের রান্না করা খাবারই খান।
মৌসুমি ফল, টক দই, মাঠা, ডাবের পানি, মাছের তেল, মশলা কম ঝাল সবজি খাবেন।
-ডা. মারুফ হাসান।
আরও পড়ুন
সব ›
খালি পেটে ওজন কমায় ৫ খাবার
হৃদরোগের ঝুঁকি ও স্বাস্থ্য সচেতনতায় পরিধানযোগ্য প্রযুক্তি
ভালো ঘুম আর ওজন কমাতে ম্যাগনেসিয়ামের ভূমিকা
যে ভুলে লেন্স পরার সময় চোখ নষ্ট হয়
কেন কমছে স্মৃতিশক্তি? জেনে নিন ভুলে যাওয়ার আসল কারণ
বুক জ্বালাপোড়া থেকে রক্ষা পাওয়ার উপায়
সুস্থতা মহান আল্লাহপাক উনার তরফ থেকে অনেক বড় একটি নিয়ামত। সুস্থতা রক্ষায় আমাদেরকে যত্মশীল হতে হবে। অনেক সময…
শিশুর খুব বেশি ওজন বৃদ্ধি বা ওজন হ্রাস নিয়ন্ত্রণের উপায় কি?
জন্মের তৃতীয় মাসে বেড়ে ওঠা
জন্মের ২য় মাসে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন
শীতে শিশুর বাড়তি যত্ন
আসছে শীত, নিজের যত্ন নিবেন যেভাবে
পাইলস কি এবং কাদের হয়
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।