দান নয়, প্রতিশ্রুত পাওনা চায় স্বল্পোন্নত দেশগুলো -প্রধানমন্ত্রী
, ১৩ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৬ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৬ মার্চ, ২০২৩ খ্রি:, ২০ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের প্রতিশ্রুত বকেয়া পরিশোধ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, স্বল্পোন্নত দেশগুলো দান চায় না, আন্তর্জাতিক প্রতিশ্রুতি অনুযায়ী তারা তাদের পাওনা চায়।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) কাতার জাতীয় কনভেনশন সেন্টারে পঞ্চম জাতিসংঘ এলডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দোহা প্রোগ্রাম অব অ্যাকশন এখনো বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আশাবাদের আরেক প্রতিশ্রুতি। স্বল্পোন্নত দেশগুলোর প্রকৃত কাঠামোগত পরিবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই তাদের প্রতিশ্রুতি নবায়ন করতে হবে।
তিনি বলেন, উত্তরণ পর্যায়ে থাকা স্বল্পোন্নত দেশগুলোর ভালো কাজ ও সাফল্যের জন্য কিছু প্রণোদনা থাকা উচিত। স্বল্পোন্নত দেশগুলোকে দেওয়া আন্তর্জাতিক সুবিধা এসব দেশগুলোর আরও বেশি সময় ভোগ করা উচিত। তাদের আরও বেশি বিনিয়োগ দরকার এবং কীভাবে তাদের উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে তা জানা দরকার। তাদের জন্য কিছু উদ্ভাবনী এবং ট্রানজিশনাল ফিনান্সিং ম্যাকানিজম থাকতে পারে।
প্রধানমন্ত্রী বলেন, আমারা যারা স্বল্পোন্নত দেশ আছি তারা দান চাই না, আন্তর্জাতিক প্রতিশ্রুতি অনুযায়ী আমরা আমাদের পাওনা চাই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)