স্বচক্ষে দেখা কিছু কথা:
দাদীজান আলাইহাস সালাম উনাকে আন্তরিকতা ও মুহব্বতের সাথে পরিচর্যার যে আনজাম তিনি দিয়েছেন তা উনার পরম মমতা ও ইহসানেরই বহিঃপ্রকাশ
, ০২ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২২ ছানী, ১৩৯১ শামসী সন , ২১ জুলাই, ২০২৩ খ্রি:, ০৬ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) মহিলাদের পাতা
অনেক সময় দেখা যেতো, দাদীজান আলাইহাস সালাম খাবার খেতে চাইতেন না। তখন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি নিজ মহাসম্মানিত নূরুল মাগফিরাত বা হাত মুবারকে খাবার মেখে উনাকে খাইয়ে দিতেন। আর দাদীজান আলাইহাস সালাম তিনিও খুশি হয়ে খেতেন। সুবহানাল্লাহ! এছাড়া, সবসময়ই উনার হাত মুবারকে খাবার খেতে পছন্দ করতেন। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি যখন দাদীজান আলাইহাস সালাম উনার রুমে তাশরীফ মুবারক আনতেন তখন দাদীজান আলাইহাস সালাম তিনি উনার সিনা মুবারক দেখিয়ে দিয়ে বলতেন, “মা! ফুঁ দাও”। তখন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি ফুঁ মুবারক দিয়ে দিতেন।
দাদীজান আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক উনার আগ মূহুর্তে আমি উনাকে ওযূ করানোর জন্য ওয়াশরুমে নিয়ে যাই। সেখানে যাওয়ার কিছুক্ষণ পর তিনি কেমন যেন করছিলেন অর্থাৎ শরীর মুবারকে কোনো শক্তি পাচ্ছিলেন না। মনে হচ্ছিলো, পড়ে যাবেন। তখন আমি অন্য একজন খাদিমাকে ডেকে বললাম, আপনি উনাকে ধরেন। আমি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাকে ডেকে নিয়ে আসি। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার হুজরা শরীফে যেয়ে উনাকে দাদীজান আলাইহাস সালাম উনার কথা বলতেই তিনি দৌড়ে এসে বললেন, “উনাকে বিছানায় শুইয়ে দাও; তাড়াতাড়ি ডাক্তার ডাকো” এরই মধ্যে তিনি অনবরত দাদীজান আলাইহাস সালাম উনাকে ফুঁ মুবারক দিতে থাকলেন তিনি আরো বললেন, “তোমাদের মধ্যে একজন পবিত্র মীলাদ শরীফ পাঠ করতে থাকো”। একজন খাদিমা পবিত্র মীলাদ শরীফ পাঠ করতে লাগলো যখন উনার পাল্স কমে আসছিলো তখন আমাদের মধ্যে কান্নাকাটি শুরু হয়ে গেলো। তা দেখে তিনি পুনরায় বললেন, “তোমরা জোরে জোরে কালিমা শরীফ পাঠ করতে থাকো”। নির্দেশ মোতাবেক আমরা কালিমা শরীফ পাঠ করছিলাম। এরই মধ্যে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি দাদীজান আলাইহাস সালাম উনাকে জড়িয়ে ধরে রাখা অবস্থায় উনারই কোল মুবারকে দাদীজান আলাইহাস সালাম তিনি পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ!
প্রিয় পাঠক! সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি সকলেরই মমতাময়ী মা। তিনি উনার শাশুড়ী অর্থাৎ আমাদের দাদীজান আলাইহাস সালাম উনার অন্তিম সময় পর্যন্ত আন্তরিকতা ও মুহব্বতের সাথে উনার পরিচর্যার যে আনজাম দিয়েছেন তা উনার পরম মমতা ও ইহসানেরই বহিঃপ্রকাশ।
-আহমাদ রুনা
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি যার অন্তরকে প্রসারিত করেন তাকেই হিদায়েত দান করেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (৪)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৪)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি মূলত দ্বীন ইসলাম উনাকেই পুনরুজ্জীবিত করলেন”
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












