দাদন ব্যবসায়ীর মামলা থেকে বাঁচতে ভুক্তভোগীর আকুতি
, ২০ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ রবি’ ১৩৯১ শামসী সন , ০৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৩ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
লালমনিরহাটের কালীগঞ্জে জুয়েল নামে এক সুদারুর দায়ের করা মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে সংবাদ সম্মেলন করেছেন জিয়াউর রহমান বাবু নামে এক ব্যবসায়ী।
গত সোমবার (৪ সেপ্টেম্বর) বিকালে কালীগঞ্জের ভোটমারী ইউনিয়নের ভুল্লারহাট এলাকায় নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন- ভুক্তভোগী জিয়াউর রহমান বাবু।
লিখিত বক্তব্য থেকে জানা গেছে, দুই বছর আগে ওই উপজেলার ভুল্লারহাট গ্রামের জিয়াউর রহমান প্রতিবেশী জুয়েল মিয়ার কাছ থেকে মাসিক ১২ হাজার টাকা সুদে ৮০ হাজার টাকা নেন। এরমধ্যে ১৪ মাসের সুদ মোট ১ লাখ ৬৮ হাজার টাকা সময় মতো জুয়েলকে দেয়। এ দিকে প্রায় ৬ মাস পর পাঁচ শতক জমি বিক্রি করে ৮০ হাজার টাকা পরিশোধ করেন জিয়াউর।
এরপর আরও ১৫ লাখ টাকা সুদ দাবি করেন অভিযুক্ত জুয়েল মিয়া। অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করায় ভুক্তভোগী জিয়াউরের নামে অপহরণসহ বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে সুদারু জুয়েল।
এ দিকে সুদারুর করা মিথ্যা মামলায় নিঃস্ব জিয়াউর রহমানের পরিবার। নিরুপায় হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দাদন ব্যবসায়ী জুয়েলের হাত থেকে বাঁচতে প্রধানমন্ত্রীসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী জিয়াউর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)