দাওয়াত দিয়ে নির্বাচনে আনা আ. লীগের কাজ না -মায়া
, ১৪ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৭ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৭ মার্চ, ২০২৩ খ্রি:, ২১ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
‘আমরা স্বাধীনতার সন্তান’ নামের একটি সংগঠনের আয়োজনে এক সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, কাউকে দাওয়াত দিয়ে নির্বাচনে আনা আওয়ামী লীগের কাজ না। তিনি বলেন, প্রতিটি দলের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার রয়েছে।
যাদের নির্বাচনে অংশগ্রহণের মতো শক্তি সামর্থ্য আছে তারা নির্বাচনে আসবে। আর তাদের নিয়েই আমরা নির্বাচন করব। কাউকে দাওয়াত দিয়ে নির্বাচনে আনতে হবে এই কাজ কিন্তু আওয়ামী লীগের না।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপি একটি জিন্দা লাশ, তাদের দাফন দেওয়া ছাড়া উপায় নেই এমন মন্তব্য করে মোফাজ্জল হোসেন মায়া বলেন, বিএনপি যদি জোর করে ক্ষমতায় যেতে চায় তাহলে সেটা হবে না। পরিষ্কার করে বলতে চাই আজকের বিএনপি একটা জিন্দা লাশ। গণতন্ত্র বা সংবিধান রক্ষার জন্য আপনারা তত্বাবধায়ক বা নিরপেক্ষ যাই বলেন এগুলো দিয়ে আপনারা (বিএনপি) পার পাবেন না। এটার ওপর ভর করে যদি আপনার নির্বাচন না করে বসে থাকেন তাহলে কোনো কাজ হবে না।
আন্দোলনের নামে বিএনপির অপকর্ম থেকে দেশকে রক্ষা করতে হবে উল্লেখ করে মায়া বলেন, আন্দোলনের নামে ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে তারা (বিএনপি) দেশি ও আন্তর্জাতিক চক্রান্তে লিপ্ত হয়েছে। আন্দোলনের নামে তারা মানুষ হত্যা করে। আন্দোলনের নামে তারা বাস পোড়ায় এবং আগুন সন্ত্রাস করে। তাদের এসব অপকর্ম থেকে দেশকে আমাদেরই রক্ষা করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)