দাউদকান্দিতে বাঙ্গির বাম্পার ফলন, দাম পেয়ে খুশি কৃষক
, ২১ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ আশির, ১৩৯২ শামসী সন , ২২ মার্চ, ২০২৫ খ্রি:, ৭ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
এক সময় কুমিল্লার দাউদকান্দি উপজেলা বাঙ্গি আবাদের জন্য বেশ প্রসিদ্ধ ছিল। পুরো উপজেলা জুড়েই ছিল ভাঙ্গির ব্যাপক ফলন। এখন আর নেই সেই রমরমা অবস্থা। কিন্ত চাহিদা বাড়ায় আবার বাড়ছে ভাঙ্গির আবাদ। এখন চলছে বাঙ্গির ভরা মৌসুম। মৌসুমের এই সময় বাঙ্গি চাষী ও পাইকাররা পার করেন ব্যস্ত সময়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা এখান থেকে বাঙ্গি কিনে নিয়ে যান। বাজারেও ব্যাপক চাহিদা থাকায় এবং কাঙ্খিত মূল্য পেয়ে খুশি দাউদকান্দির কৃষকরা।
সরেজমিনে উপজেলার ভেলানগরে গিয়ে দেখা যায়, দূর-দূরান্ত থেকে বাঙ্গি কিনতে আসা ব্যবসায়ী ও স্থানীয় কৃষকরা পার করছেন ব্যস্ত সময়। অনেক পাইকার জমিতে নেমে পছন্দ করে বাঙ্গি সংগ্রহ করেছেন। বর্তমান বাজার দর একশত বাঙ্গি ৮ থেকে ১০ হাজার টাকা। কানি প্রতি আবাদে খরচ পড়ে ৩০ থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত। সাথে আছে বাঙ্গির রোগ-বালাই প্রতিরোধে কীটনাশক ও শ্রমিক মজুরি। তারপরও মোটামুটি ভাল দাম পেয়ে খুশি কৃষক।
স্থানীয় কৃষক মজিদ আলী জানান,এখানকার অনেক কৃষকই বংশ পরম্পরায় বাঙ্গির আবাদে জড়িত। জানুয়ারী থেকে শুরু হয়ে ৪ মাস থাকে বাঙ্গির মৌসুম। এখন রমজান মাস, রোজদারদের মধ্যে ইফতারিতে বাঙ্গি খুবই জনপ্রিয়। তিনি আরও বলেন পাইকারী ব্যবসায়ীরা জমিতে এসে নিজেদের পছন্দ মত বাঙ্গি কিনে নিয়ে যান। আবদুল হক নামে আরেক কৃষক বলেন, এবার আমি দুই কানি জমিতে বাঙ্গির আবাদ করেছি। গতবারের চেয়ে এবার দাম কিছুটা কম। প্রথম দিকে দাম ১২ থেকে ১৪ হাজার টাকা ছিল। বর্তমানে দাম ৭ থেকে ৮ হাজার টাকা। তাই আমি আপাতত জমি থেকে বাঙ্গি উত্তোলন বন্ধ রেখেছি। তার প্রত্যাশা দাম আরও বাড়বে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-পাকিস্তানের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএমপির সাবেক কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধন হবে -সমাজকল্যাণমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ -বাণিজ্যমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
-৫শ ও ১ হাজার টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে ঝুলে আছে ৬৭ হাজার আবেদন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘চীনের সাথে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে’
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জমি দিয়ে ফ্ল্যাট নিলেই ‘কোটি টাকার’ করের ফাঁদ!
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসোতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)