দলীয় প্রতীক না থাকলে স্থানীয় সরকার নির্বাচন আরো অংশগ্রহণমূলক হবে -ইসি
গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর রেশ কাটতে না কাটতেই স্থানীয় সরকারের সিটি করপোরেশন, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সাধারণ ও বিভিন্ন শূন্যপদে উপ-নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব নির্বাচনে দলীয় প্রতীক না থাকলে আরো বেশি অংশগ্রহণমূলক হবে বলে মনে করছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, জেলা পরিষদের নির্বাচনটা একটু ভিন্ন হবে। যারা স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধি তারাই ভোট দেবেন। সেক্ষেত্রে সময়সূচি ভিন্ন হবে। সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদের সাধারণ নির্বাচন ও উপ-নির্বাচনের ক্ষেত্রে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বাকি নির্বাচনগুলোতে স্বচ্ছ ব্যালট বক্সে এবং ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।