দরকার হলে চাল মজুদদারকে জেলে পাঠানো হবে -কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বলেছেন,‘কয়েক দিন আগে অর্থমন্ত্রীর নেতৃত্বে আমরা পাঁচজন কেবিনেট মিনিস্টার বসে চালের যাতে মূল্যবৃদ্ধি না হয়, তার জন্য কঠোর পদক্ষেপ নেব দরকার হলে মজুদদারকে জেলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন প্রয়োজনে আমরা আইনি ব্যবস্থা নেব, মজুদদারকে পুলিশ গ্রেপ্তার করে জেলে পাঠাবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ‘ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সারা দেশের কৃষকদের সঙ্গে উঠান বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
মন্ত্রী বলেন, ‘দেশে চাল আমদানি হবে না। হংকং চাল রপ্তানি করবে না, ভারত রপ্তানি করবে না, ভিয়েতনাম রপ্তানি করবে না, চীন রপ্তানি করবে না। আমরাও চাল আমদানি করব না, আমাদের চাল রপ্তানিও হবে না। আমাদের দেশে উৎপাদিত চাল দিয়ে দেশের খাদ্যের সংস্থান হবে। উদ্বৃত্ত চাল সংরক্ষণ করা হবে।’
‘দেশে যা কিছু করা হচ্ছে সবকিছু জনস্বার্থেই করা হচ্ছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমরা আমাদের কৃষকদের বাঁচানোর জন্য যে প্রক্রিয়া সে প্রক্রিয়ার মধ্যে আমাদের প্রথমেই জমির বিষয়টির দিকে নজর দিতে হবে,’ যোগ করেন তিনি।
জেলা কৃষি বিভাগকে আব্দুস শহীদ নির্দেশনা দেন, ‘জেলার সকল পতিত জমি চিহ্নিত করে কোন কোন পতিত জমিতে কী ফসল হবে, কীভাবে চাষের আওতায় আনা যাবে তার জন্য একটি কর্মপরিকল্পনা আগামী ৫০ দিনের মধ্যে তৈরি করে মন্ত্রণালয়ে পাঠাবেন। কর্মপরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।’
কৃষকদের সেচ সংকট নিয়ে মন্ত্রী বলেন, ‘সেচের সমস্যা কীভাবে সমাধান করা যায় তা দেখা হচ্ছে। আমাদের প্রিয় নেত্রী মতিয়া চৌধুরী যখন কৃষিমন্ত্রী ছিলেন তখন তার সঙ্গে যোগাযোগ করে সারা বাংলাদেশে একমাত্র রাবার ড্যাম পেয়েছিলাম আমরা। যাতে করে এ এলাকার কৃষি ক্ষেত্রে অভাবনীয় সাফল্য পাচ্ছি।’
মৌলভীবাজারে শ্রমিক সংকট রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘আগামীতে শ্রমিক সংকট কমাতে বেশি করে কৃষি যন্ত্রপাতি দেওয়া হবে। এটি চলমান একটি প্রক্রিয়া আছে, এটিকে সীমিত করে দেওয়া হয়েছে। আমি পুনরায় সেটা পূর্ণোদ্যমে চালু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব। বর্তমানে এ জেলায় শ্রমিককের সংকট রয়েছে। কারণ, আমরা প্রবাসী অধ্যুষিত এলাকা। প্রবাসে গিয়ে আমাদের জেলার শ্রমিকরা যে উপার্জন করেন দেশের কৃষি ক্ষেত্রে সে পরিমাণ উপার্জন করা সম্ভব হয় না। এখানে শ্রমিকের মজুরি কম, বিদেশে গিয়ে ২০-৩০-৪০ হাজার টাকা উপার্জন করতে পারেন। এ সমস্যা থেকে কীভাবে উত্তোরণ করা যায় তা ভেবেচিন্তে বের করার চেষ্টা করব।’
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।