দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের পার্লামেন্টে ঢুকে বিক্ষোভ প্রতিবাদ জিম্মি স্বজনদের
, ১১ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ সামিন, ১৩৯১ শামসী সন , ২৪ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৯ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
এবার দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের পার্লামেন্টে ঢুকে বিক্ষোভ করলো ফিলিস্তিনের গাজায় হামাস যোদ্ধাদের হাতে আটক জিম্মিদের স্বজনরা।
দীর্ঘ সাড়ে তিন মাসেও জিম্মিদের মুক্তির ব্যবস্থা করতে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল সরকার ব্যর্থ হওয়ায় ক্ষোভ থেকে এই পদক্ষেপ নিলো তারা। অথচ অবরুদ্ধ গাজা উপত্যকায় জিম্মিদের উদ্ধার ও হামাস নির্মূলের অজুহাতে গত বছরের ৭ অক্টোবর থেকে অব্যাহতভাবে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসী ইসরায়েল।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার জেরুজালেমে নেসেটে সংসদীয় একটি কমিটির অধিবেশন চলাকালে জিম্মিদের স্বজনদের একটি দল সেখানে বিক্ষোভ-প্রতিবাদ করে। এ সময় তারা আইনপ্রণেতাদের প্রতি প্রিয়জনদের মুক্ত করার প্রচেষ্টা জোরদার করার দাবি জানায়।
গত সোমবার সংসদে বিক্ষোভ প্রতিবাদের সময় এক নারীর হাতে গাজায় জিম্মি তার তিন স্বজনের ছবি দেখা যায়। জিম্মি স্বজনদের দ্রুত উদ্ধারের দাবিতে বিভিন্ন ধরনের সেøাগান দেয় সে। নভেম্বরে দফায় দফায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে কিছু জিম্মিকে মুক্ত করে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল। তবে হামাসের হাতে এখনও গাজায় প্রায় ১৩০ জিম্মি বন্দি রয়েছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে এক হাজার ২০০ জনকে হত্যা ও আড়াই শতাধিক ব্যক্তিকে ধরে গাজায় নিয়ে জিম্মি করে রাখে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মুজাহিদরা।
এদিকে, হামাসের সাথে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের নতুন জিম্মি মুক্তি নিয়ে চুক্তির ব্যাপারে মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্র প্রচেষ্টা চালাচ্ছে বলে গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে। তবে সেই চুক্তি আলোর মুখ দেখার জোরালো সম্ভাবনা নেই।
কারণ হামাস দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের কারাগারে বন্দি সব ফিলিস্তিনি নাগরিককে মুক্তি ও গাজা থেকে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি সৈন্য প্রত্যাহার না করা পর্যন্ত জিম্মিদের জীবিত বেঁচে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। এরই মধ্যে হামাসের হাতে বন্দি জিম্মিদের মধ্যে অন্তত ২৭ জনের প্রাণহানি ঘটেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে -প্রধানমন্ত্রী
১৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে মুক্তিযোদ্ধা ১,৯৮,০৩৭ জন
১৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্দেহ ও বাস্তবতার ফারাক, হামের প্রকৃত রোগচিত্রে অস্পষ্টতা
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কোথাও তাপপ্রবাহ, কোথাও বৃষ্টির আভাস
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর বাসভবনে থাকবে বাংকার, টানেল
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্পত্তি নিয়ে বিরোধ, সালিশ বৈঠকে মাকে পিটিয়ে রক্তাক্ত করল সন্তানরা
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘুমন্ত ছেলেকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে কনস্টেবলের মৃত্যু
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টিকা ক্রয়ে দুর্নীতির অভিযোগে ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছেঁড়া নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রিতে মাউশির জরুরি নির্দেশনা
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাজেটে করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা রাখার প্রস্তাব ঢাকা চেম্বারের
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিচারের নামে মক্কেলের টাকা মেরে দেয়া আইনজীবী চাই না -আইনমন্ত্রী
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












