দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ থেকে পিছু হটলে আল্লাহর গযব নেমে আসবে -খামেনি
, ১১ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ ছালিছ, ১৩৯২ শামসী সন , ১৭ আগষ্ট, ২০২৪ খ্রি:, ০২ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
খামেনি সন্ত্রাসী ইসরায়েল বিষয়ে যেকোনো ধরনের পশ্চাদপসরণ বা সমঝোতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, ‘দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের বিষয়ে পিছিয়ে এলে আল্লাহর গযব নেমে আসবে।’
গত মাসে তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহর হত্যার পর ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে। এর মধ্যেই খামেনি এমন কড়া সতর্কতা দিলেন।
সন্ত্রাসবাদী ইসরায়েলের প্রতি শুধু ‘শত্রুভাবাপন্ন’ থাকার সমালোচনা করেছেন খামেনি। তিনি মনে করেন, এর মাধ্যমে ইরানের ওপর সন্ত্রাসবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের পরিকল্পনা পুনর্বিবেচনা করার চাপ তৈরি করা হচ্ছে। খামেনি বলেছেন, সামরিক, রাজনৈতিক বা অর্থনৈতিক যেকোনো ধরনের পশ্চাদপসরণ ইরানের ওপর আল্লাহর গযব নিয়ে আসবে।
হানিয়াহর মৃত্যুর জন্য ইরান সন্ত্রাসবাদী ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোকে দায়ী করেছে। এরপর থেকে ইরান প্রতিক্রিয়া জানানোর সময় এবং মাত্রা নিয়ে চিন্তাভাবনা করছে।
খামেনি বলেছেন, ‘যেসব সরকার আজকের দুনিয়ার প্রভাবশালী শক্তির কাছে নতিস্বীকার করে, তারা যদি নিজেদের জনগণের শক্তিকে গুরুত্ব দেন এবং প্রতিপক্ষের সক্ষমতাকে যথাযথভাবে মূল্যায়ন করেন, তাহলে তারা এই অত্যাচার থেকে মুক্তি পেতে পারেন।’
১৯৭৯ সালের পর থেকে ইরানকে দুর্বল করার জন্য মার্কিন, ব্রিটিশ এবং সন্ত্রাসবাদী ইসরায়েলি প্রচেষ্টার উল্লেখ করে খামেনি শত্রুদের শক্তিকে অতিরঞ্জিত করার প্রবণতার সমালোচনা করেছেন।
যদিও খামেনি উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়েছেন, ইরান এখনো দ্রুত প্রতিশোধ নেওয়া থেকে বিরত রয়েছে। কিছু বিশ্লেষক এই পদক্ষেপকে কৌশলগত বিরতি হিসেবে দেখছেন। তবুও, ইরানের কর্মকর্তারা পশ্চিমা দেশগুলোর সংযমের আহ্বানকে প্রত্যাখ্যান করেছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিমা দেশগুলোর দ্বিমুখীতার সমালোচনা করে বলেছে, যেসব দেশ গাজায় দখলদার ইসরায়েলের ‘গণহত্যা’ দেখতে পায় না, তারা আবার সংযমের কথা বলতে আসে।
ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান খামেনির কঠোর অবস্থানকে সমর্থন করেছেন, যদিও কিছু প্রতিবেদনে বলা হয়েছে, তিনি এ নিয়ে অতিরিক্ত উত্তেজনা নিয়ে ব্যক্তিগতভাবে উদ্বেগ প্রকাশ করেছেন।
অন্যদিকে, সন্ত্রাসবাদী ইসরায়েল জানিয়েছে, তেহরান থেকে যেকোনো সরাসরি আগ্রাসনের কঠোর প্রতিক্রিয়া দেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চোখের বদলে মাথা নেয়া হবে, সব ক্ষতিপূরণ না নেয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে -আইআরজিসির সাবেক প্রধান মেজর জেনারেল মোহসেন রেজায়ি
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে প্রথম আঘাত: ইরানের আকাশে স্টেলথ জেট লক্ষ্যবস্তু
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেঙে পড়ছে ইসরায়েলি প্রতিরক্ষা: হতাহত দুই শতাধিক
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইহুদীবাদী ইসরায়েলের গোয়েন্দা তথ্য-কেন্দ্রগুলোও ইরানি হামলার খোরাক - ইসরায়েলি সেনাদের গুপ্ত ও নয়া অবস্থান এবং প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের বিধ্বংসী আঘাত
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তেলআবিব, এইলাত বন্দর ও কয়েকটি মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী আঘাত
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তর-ফিলিস্তিন ও গাজার উপকণ্ঠে ইসরায়েলি অবস্থান এবং চার মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী ইরানি হামলা
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কথিত ‘শক্তিশালী’ সামরিক যানও এভাবেই টুকরা টুকরা হয়ে গেছে যোদ্ধাদের আক্রমণে।
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের পাল্টা হামলায় ধ্বংসস্তূপ তেল আবিব
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানিদের সহায়তায় স্বর্ণ-অর্থ-গবাদি পশু দিচ্ছেন কাশ্মীরি মুসলমানরা
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে গেল বৃহত্তম মার্কিন রণতরি জেরাল্ড আর ফোর্ড
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানকে সমর্থন দিন, পবিত্র কুরআনে নিরপেক্ষতার কোনো স্থান নেই -লিবিয়ার গ্র্যান্ড মুফতি
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












