দক্ষিণ কোরিয়ায় ভারী তুষারপাত চলছেই, নিহত ৪
, ২৭শে জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ সাবি’, ১৩৯২ শামসী সন , ৩০ নভেম্বর, ২০২৪ খ্রি:, ১৫ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দক্ষিণ কোরিয়া দ্বিতীয় দিনের মতো ভারী তুষারপাত হয়েছে। এতে গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দেশটিতে ৪ জনের মৃত্যু হয়েছে। বাতিল করা হয়েছে কয়েক ডজন ফ্লাইট। ফেরি কার্যক্রমও স্থগিত।
ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, ১৯০৭ সাল থেকে তুষারপাতের রেকর্ড শুরু হওয়ার পর থেকে রাজধানী সিউলে এটি তৃতীয় ভারী তুষারপাতের ঘটনা। শহরটিতে তুষারপাত শত বছরের রেকর্ড ভেঙেছে।
বৃহস্পতিবার সকাল টায় সিউলের কিছু অংশে ৪০ সেন্টিমিটারেরও (১৬ ইঞ্চি) বেশি তুষার পড়েছে। ফলে ১৪০টিরও বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য করেছে কর্তৃপক্ষ। তবে আবহাওয়া কর্মকর্তারা, বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে রাজধানীর মেট্রোপলিটন এলাকায় ভারী তুষারপারে সতর্কতা তুলে নিয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্যাংওয়ান প্রদেশের কেন্দ্রীয় শহর ওনজুতে একটি মহাসড়কে ৫৩টি গাড়ির সংঘর্ষে ১১ জন আহত হয়েছে।
ভারী তুষারপাতের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সিউলের প্রধান বিমানবন্দর ইনচিওন।
প্লেন ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪ এর তথ্যানুসারে, এ সময় বিমানবন্দরটির ১৪ শতাংশ ফ্লাইট বিলম্বিত হয়েছিল। আরও ১৫ শতাংশ ফ্লাইট বৃহস্পতিবার বাতিল হয়েছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ১৪২টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বৃহস্পতিবারের মধ্যে ৭৬টি রুটে ৯৯টি ফেরির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)