থার্ড টার্মিনাল : উদ্বোধন হলেও চালু হবে আগামী বছরের শেষে
, ২২ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ০৮ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২৩ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ঘটা করে এখন উদ্বোধন হলেও বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হচ্ছে না এখনই। আগামী বছর ২০২৪ সালের ডিসেম্বর নাগাদ বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হবে। এরপর এই টার্মিনালের সক্ষমতা পুরোপুরি ব্যবহার উপযোগী হবে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মুফিদুর রহমান সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই বিমানবন্দরের (তৃতীয় টার্মিনাল) দায়িত্ব আপাতত আমরা ঠিকাদারের কাছ থেকে বুঝে নেব। এরপর, টার্মিনাল ১ এবং ২ থেকে আমাদের যে অপারেশনটা, কীভাবে এই বিমানবন্দরটা অপারেশন শুরু করা যায় সেই প্রক্রিয়া শুরু করব। এই প্রক্রিয়াটির নাম অরাট (অপারেশনাল রেডিনেস অ্যাক্টিভেশন অ্যান্ড ট্রানজিস্টন)।
তিনি বলেন, এই প্রক্রিয়া সফট ওপেনিং এর পর চালু করব। আমরা যদিও বলছি আগামী বছরের (২০২৪) শেষ নাগাদ এটা ফাংশনাল হবে, তবে তার আগেই থার্ড টার্মিনাল যাত্রীদের জন্য উন্মুক্ত করার জন্য আমাদের চেষ্টা থাকবে।
তিনি আরোও বলেন, সফট ওপেনিংয়ের আগে আমাদের টার্মিনালের কাজ শেষ হয়েছে। লিফট, ব্যাগেজ হ্যান্ডেলিং, বোডিং ব্রিজ বসে গেছে। এগুলো সফট ওপনিংয়ের মাধ্যমে সম্পন্ন হলো। বাকী ১০ শতাংশ কাজ সফট ওপেনিংয়ের পর শুরু হবে। আপাতত আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে বুঝে নেব। সবকিছু ঠিক থাকলে আগামী বছরে (২০২৪) আমরা বিমানবন্দরটি সবার জন্য উন্মুক্ত করতে পারব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)