থানা-মালখানায় জব্দকৃত আলামতের বিষয়ে পুলিশ প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট
সারা দেশের থানা এবং আদালতের মালখানায় জব্দকৃত আলামত ও জিনিসপত্র কীভাবে সংরক্ষণ করা হয়েছে সে বিষয়ে প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট।
পুলিশের মহাপরিদর্শককে জব্দকৃত জিনিসপত্র, আলামত ও মালামালের অবস্থা সম্পর্কে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।
একটি রিট আবেদনের শুনানিকালে বিচারক মোস্তফা জামান ইসলাম ও বিচারক আতাবুল্লাহের হাইকোর্ট বেঞ্চ বলে, প্রতিবেদন দাখিল না করলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
রিট আবেদনকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, আগের আদেশ সত্ত্বেও জব্দ করা জিনিসপত্র, আলামত ও আর্টিকেলের অবস্থা সম্পর্কে হাইকোর্টে কোনো প্রতিবেদন জমা দেওয়া হয়নি বলে বেঞ্চ এই আদেশ দিয়েছে।
তিনি বলেন, অন্তত ১০ হাজার কোটি টাকা মূল্যের জব্দকৃত জিনিসপত্র, আলামত ও আর্টিকেল সারা দেশের মালখানায় যত্রতত্র ফেলে রাখা হয়েছে বলে জানা গেছে।
সারা দেশের থানা ও মালখানায় জব্দকৃত আলামত, জিনিসপত্র ও আর্টিকেল কভিাবে সংরক্ষণ ও ধ্বংস করা হয় তা জানতে ২০২০ সালের ৩০ আগস্ট পুলিশ মহাপরিদর্শককে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। আদালত সেই সময় এই প্রতিবেদন জমা দিতে ছয় মাসের সময় দিয়েছিলো।
সারা দেশে থানা ও মালখানায় মূল্যবান গাড়ি ও যানবাহনসহ জব্দকৃত আলামত, জিনিসপত্র ও আর্টিকেল যথাযথভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছিলো আদালত।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।