থানা থেকে আসামি ছিনতাই করে নিয়ে গেল বিএনপির নেতাকর্মীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:
শ্রীনগর থানা থেকে একটি মামলার এজাহার নামীয় প্রধান আসামিকে ছিনতাই করে নিয়ে গেছে বিএনপি,যুবদল,সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা কর্মীরা। ঘটনাটি জুমুয়াবার রাত সোয়া দশটার দিকে ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শ্রীনগর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ তারিকুল ইসলামকে জুমুয়াবার সন্ধ্যায় শ্রীনগর বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ থানায় নিয়ে আসে। তারিকুল শ্রীনগর থানায় গত ১৯ সেপ্টেম্বর দায়েরকৃত ১৭(১১)২৪ নং মামলার এজাহার নামীয় প্রধান আসামি।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ কাইয়ূম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশি বাধা উপেক্ষা করে এই ঘটনা ঘটানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত বল প্রয়োগ করা হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারতো।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনগর সার্কেল আনিসুর রহমান বলেন, শ্রীনগর থানার এজাহার নামীয় আদার সেকশনের একটি মামলায় একজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হলে যুবদল ছাত্রদল কর্মীরা থানায় এসে হট্টগোল শুরু করে। এক পর্যায়ে দুইটি ছেলে একটি ছেলেকে ধাক্কাতে ধাক্কাতে থানা থেকে বের করে নিয়ে মোটরসাইকেলে করে চলে যায়। হট্টগোলের কারণে তারা যে আসামিকে নিয়ে চলে যাচ্ছে সে সময়ে আমরা বিষয়টি সঠিকভাবে বুঝতে পারিনি। আমরা তাকে পুনরায় গ্রেফতারের চেষ্টা করছি।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।