তৈরি পোশাকের রপ্তানি কমতে পারে বাংলাদেশে
নিজস্ব প্রতিবেদক:
তৈরি পোশাকের বৈশ্বিক ব্রান্ড এবং খুচরা ক্রেতারা বাংলাদেশে আগ্রহ হারাচ্ছে। তারা এখন কম পোশাক নিতে চাইছে। অন্যদিকে চীন থেকে তাদের এই চাহিদা বৃদ্ধির জন্য চাপ বাড়ছে। এতে চীন তার রপ্তানি আদেশ ফিরে পেতে পারে।
হংকংয়ে কোয়ালিটি কন্ট্রোল এবং সরবরাহ চেইন অডিট বিষয়ক কোম্পানি কিউআইএমএ নতুন এক রিপোর্টে এ কথা বলেছে।
এতে আভাস দেয়া হয় তৈরি পোশাকের রপ্তানি আদেশ দৃশ্যত কমে যেতে পারে বাংলাদেশে। অন্যদিকে চীন তা ফিরে পেতে পারে। ‘বাংলাদেশ মে লুজ, চায়না রিগেইন আরএমজি এক্সপোর্ট অর্ডারস: কিউআইএমএ স্টাডি’ শীর্ষক এক প্রতিবেদনে এ খবর দিয়েছে অনলাইন ফাইবার টু ফ্যাশন।
রিপোর্টে বলা হয়, ২০১৯ সালের পর প্রথমবারের মতো এ বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ের মধ্যে তৈরি পোশাকের পশ্চিমা ক্রেতাদের বাংলাদেশে ইন্সপেকশন ও অডিটের দাবি বছর থেকে বছরের হিসাবে শতকরা ১০ ভাগ কমে গেছে। অন্যদিকে চীনে তা বৃদ্ধি পেয়েছে শতকরা ১৪ ভাগ।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।