তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ ডিগ্রি
আল ইহসান ডেস্ক:
উত্তরাঞ্চলে টানা ষষ্ঠ দিনের মতো মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানায়, তেঁতুলিয়ার তাপমাত্রা ছিল ৯.১ ডিগ্রি সেলসিয়াস।
তবে উত্তরের অব্যাহত শীতল হাওয়ার মাঝেও প্রায় মেঘমুক্ত আকাশে কুয়াশা না থাকায় সকাল থেকে গত দুদিন ধরে ঝলমলে রোদের দেখা মেলায় জনমনে স্বস্তি দেখা দিয়েছে ।
এই এলাকায় ঘরের বাইরে কর্মরত মানুষের সাথে কথা বলে জানা যায়, ঠান্ডা বাতাস বইলেও পর্যাপ্ত রোদের কারণে গত কয়েকদিনের তুলনায় কাজকর্ম করতে তেমন একটা অসুবিধা হচ্ছে না।
ঠাকুরগাঁও শহরের রিকশাচালক আলী বলেন, ঠান্ডা থাকলেও সকাল থেকে সূর্যের তাপের কারণে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে।
এদিকে শীতজনিত অসুস্থতার প্রকোপ বেড়েছে। স্থানীয় হাসপাতাল ও ক্লিনিক গুলোতে রোগীর চাপ বেড়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।