তুলনামূলক দাম কমায় চাহিদা বেড়েছে দেশি ফলের
, ২০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ সাদিস ১৩৯১ শামসী সন , ০৫ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২০ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
আমদানি খরচ বাড়ায় আকাশছোঁয়া বিদেশি ফলের দাম। সেই তুলনায় অনেকটাই ক্রেতার নাগালের মধ্যে রয়েছে দেশি ফলের দাম।
তার ওপর বিভিন্ন দেশি ফলের মৌসুম চলছে এখন। আর তাই রাজধানীর বাজারগুলোতে বেড়েছে দেশি ফলের চাহিদা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) (৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারের ফলের বাজার ঘুরে দেখা যায়, দেশি ফলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে বাজারে।
বর্তমানে পেঁপে, পেয়ারা, আনারস, কদবেল, সফেদার মতো দেশি ফলের ভরা মৌসুম চলছে। এখন ভরা মৌসুম না হলেও বাজারে পাওয়া যাচ্ছে বেল, জাম্বুরা, তরমুজ, বাঙ্গি, দেশি মাল্টা, আতা, আমলকির মতো ফল। সারা বছর পাওয়া যায় এমন ফলের মধ্যে রয়েছে কলা। প্রায় সবগুলো ফলের দামই রয়েছে ক্রেতার নাগালের মধ্যে। বিক্রিও হচ্ছে বেশ।
বিক্রেতারা জানান, বর্তমানে বাজারে বিদেশি ফলের দাম অনেক বেশি। সেই তুলনায় দেশি ফলের দাম কম হওয়ায় বিভিন্ন ধরনের দেশি ফলের দিকেই ঝুঁকছেন ক্রেতারা।
ক্রেতারাও বলছেন, দেশি ফলের দাম অনেকটা কম রয়েছে। তবে মৌসুম অনুযায়ী দাম আরো কম হওয়া উচিত বলে মনে করেন তারা।
বর্তমানে বাজারে মান ও আকারভেদে প্রতি কেজি পেঁপে ৫০-৭০ টাকা, পেয়ারা ৪০-৮০ টাকা, তরমুজ ৭০-১২০ টাকা, বাঙ্গি ৬০ টাকা, দেশি মাল্টা ১২০-১৪০ টাকা, আতা ৩৫০ টাকা, সফেদা ১৪০-১৫০ টাকা ও আমলকি ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া প্রতি পিস বেল ৬০ টাকা, কদবেল ২৫-৩০ টাকা, জাম্বুরা ৫০-১২০ টাকা, আনারস ২০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রতি ডজন সাগর কলা বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা, বাংলা কলা ৬০-৭০ টাকা, চম্পা কলা ৬০ টাকা ও সবরি কলা ১০০ টাকা।
এদিকে আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে বিদেশি ফল। বর্তমানে বাজারে প্রতি কেজি মাল্টা ২৬০-২৭০ টাকা, সবুজ আপেল ৩২০-৩৫০ টাকা, রয়েল গালা আপেল ৪০০ টাকা, ফুজি আপেল ২৬০-৩২০ টাকা, কমলা ২২০ টাকা, নাশপতি ২৬০, বেদানা ৪৫০-৭০০ টাকা, লাল আঙুর ৩৮০-৪৫০ টাকা, ড্রাগন ফল ২৬০-৩২০ ও সাম্বাম ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)