তুরস্ক ‘স্টিল ডোম’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তৈরি করবে -এরদোয়ান
, ২৭ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৩ সাদিস , ১৩৯২ শামসী সন , ৩১ অক্টোবর , ২০২৪ খ্রি:, ১৫ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, শিগগিরই তুরস্ক নিজস্ব মাল্টি-লেয়ারড আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘স্টিল ডোম’ তৈরি করতে চায়। একই সঙ্গে আঙ্কারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সক্ষমতাও বাড়াবে বলে গত মঙ্গলবার (২৯ অক্টোবর) উল্লেখ করেছেন তিনি।
সাম্প্রতিক বছরগুলোতে ন্যাটো সদস্য তুরস্ক প্রতিরক্ষা সরঞ্জামাদি উৎপাদনে নিজস্ব সক্ষমতা বাড়িয়ে তুলেছে। এর মাধ্যমে তারা অস্ত্র আমদানিতে বিদেশের ওপর নির্ভরশীলতা কমিয়েছে। দেশটি এখন বিশ্বের বাজারে অত্যাধুনিক সশস্ত্র ড্রোনের একজন শীর্ষস্থানীয় নির্মাতা হয়ে উঠেছে এবং অভ্যন্তরীণ চাহিদার একটি বড় অংশ নিজস্বভাবে পূরণ করে আসছে।
আঙ্কারায় তুর্কি এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদর দফতরে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে এরদোয়ান বলেন, যদি তাদের ( সন্ত্রাসী ইসরাইল) একটি ‘আয়রন ডোম’ থাকে, তবে আমাদেরও ‘স্টিল ডোম’ থাকবে। আমরা চেয়ে থাকব না, বরং নিজেদের রক্ষার ব্যবস্থা তৈরি করব।
সন্ত্রাসী ইসরাইলের ‘আয়রন ডোম’ ব্যবস্থাকে উল্লেখ করে তিনি বলেন, তুরস্কও এই ধরনের প্রতিরক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ নিচ্ছে। তবে এ বিষয়ে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি তিনি।
এরদোয়ান আরও বলেন, আমরা আমাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতাও বাড়াব। প্রতিরক্ষা শিল্পে পূর্ণ স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত আমরা বিশ্রাম নেব না।
তুরস্কের প্রতিরক্ষা শিল্পকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ২০২০ সালের ডিসেম্বরে আঙ্কারার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এ ছাড়া তুরস্ককে এফ-৩৫ স্টেলথ ফাইটার জেট প্রোগ্রাম থেকেও বাদ দেওয়া হয়েছে। এই প্রকল্পে তুরস্ক নির্মাতা ও ক্রেতা উভয় ভূমিকায় ছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে ইরানের কৌশল: বদলে যেতে পারে বৈশ্বিক নৌ চলাচল ব্যবস্থা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দার আড়ালে থাকা ইরানের দুর্ধর্ষ বিশেষ বাহিনী সাবেরিন ও নোহেদ
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্রের দুটি বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করলো ইরান
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার ত্রিমুখী আক্রমণের মুখে দিশেহারা পরগাছা ইসরায়েল - ইরান, ইয়েমেন ও লেবানন থেকে একযোগে হামলা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদারদের অন্তরাত্মা কাঁপিয়ে দেয়া বীর যোদ্ধাদের মর্টারশেলগুলো
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলা কিউআর কি?
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিন কত খরচ?
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান নয় সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল -আইআরজিসি
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার অস্ট্রিয়াতেও নিষিদ্ধ শিশুদের জন্য সামাজিকমাধ্যম
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে ইংল্যান্ডে চরম উদ্বেগ
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করলো ইরান - বিধ্বস্ত মার্কিন ‘এমকিউ-১ ড্রোন’ও
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)