তুরস্ক শুধু নিজ দেশ নিয়ে চিন্তা করে না, বৈশ্বিক শান্তি চায় -এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, দেশের স্বার্থে ও বিশ্ব নিরাপত্তা স্থিতিশীলতা নিশ্চিত করতে কূটনৈতিক সব কৌশল ব্যবহার করবে তুরস্ক।
গত মঙ্গলবার দেশটির রাজধানী আঙ্কারায় ১৪তম রাষ্ট্রদূত সম্মেলনে এমন মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট।
এ সময় এরদোগান কূটনীতিকদের ভূমিকা তুলে ধরেন। বিশ্বের যে কোনো ক্রান্তিকালে তুরস্ক গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মুসলিমবিরোধীসহ চলমান আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যার সমাধানে তুরস্কের অবদান তুলে ধরেন।
তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, তুরস্ক শুধু নিজের দেশের শান্তি চিন্তা করে না, আমাদের লক্ষ্যই হলোÍ আশপাশের দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অঞ্চল প্রতিষ্ঠায় অংশ নেওয়া।
প্রসঙ্গত, বৈশ্বিক বিভিন্ন সংকটে তুরস্ক বিভিন্ন দেশের পাশে দাঁড়িয়ে অনন্য নজির স্থাপন করেছে। বিশেষ করে গত বছর ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ বাঁধলে ওলটপালট হয়ে যায় পুরো বিশ্ব। এমন পরিস্থিতিতে রাশিয়া ও ইউক্রেনকে শান্তি আলোচনায় মধ্যস্থতা করেছে তুরস্ক।
ঐতিহাসিক ইউক্রেন শস্যচুক্তি করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে তুরস্ক। শুধু তাই নয়, ১৭ জুলাই সেই শস্যচুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় চুক্তিটি পুনরায় বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক ।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।