তুরস্কের প্রতিরক্ষা সংস্থায় হামলা: নিহত ৫, আহত ২২
, ২৫ অক্টোবর, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
তুরস্কের প্রতিরক্ষা শিল্পের অন্যতম প্রধান চালিকাশক্তি রাষ্ট্রীয় মালিকানাধীন টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজে (টুসাস) সন্ত্রাসী হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। গত বুধবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানী আঙ্কারার উত্তরে কাহরামানকাজান এলাকায় অবস্থিত টুসাসের সদর দপ্তরে এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ভবনের নকশার সঙ্গে পরিচিত ছিল এবং বিভিন্ন বহির্গমনে বিস্ফোরণ ঘটায়। ওই সময় সংস্থাটির কর্মীরা কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার বুধবার রাতে সাংবাদিকদের জানিয়েছেন, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। পাশাপাশি, তুরস্কের চরমপন্থী বামপন্থী সংগঠন ডিএইচপিকে-সি’কেও সন্দেহের তালিকায় রাখা হয়েছে।
পিকেকে গত চার দশক ধরে তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে যাচ্ছে। তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এই গোষ্ঠীকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে। বিশেষজ্ঞদের মতে, এই হামলা পিকেকে’র পক্ষ থেকে সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো প্রস্তুতি না থাকার ইঙ্গিত হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে ইরানের কৌশল: বদলে যেতে পারে বৈশ্বিক নৌ চলাচল ব্যবস্থা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দার আড়ালে থাকা ইরানের দুর্ধর্ষ বিশেষ বাহিনী সাবেরিন ও নোহেদ
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্রের দুটি বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করলো ইরান
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার ত্রিমুখী আক্রমণের মুখে দিশেহারা পরগাছা ইসরায়েল - ইরান, ইয়েমেন ও লেবানন থেকে একযোগে হামলা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদারদের অন্তরাত্মা কাঁপিয়ে দেয়া বীর যোদ্ধাদের মর্টারশেলগুলো
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলা কিউআর কি?
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিন কত খরচ?
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান নয় সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল -আইআরজিসি
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার অস্ট্রিয়াতেও নিষিদ্ধ শিশুদের জন্য সামাজিকমাধ্যম
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে ইংল্যান্ডে চরম উদ্বেগ
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করলো ইরান - বিধ্বস্ত মার্কিন ‘এমকিউ-১ ড্রোন’ও
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)