তীব্র বায়ু দূষণে বিপর্যস্ত দিল্লি, বন্ধ স্কুল; বিধিনিষেধ জারি
, ১৬ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২২ সাদিস, ১৩৯২ শামসী সন , ১৯ নভেম্বর, ২০২৪ খ্রি:, ০৪ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
শীত মৌসুম শুরুর আগেই ভয়াবহ বায়ুদূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। প্রতিদিনই বাতাসের মানের অবনতি এবং তা ‘খুব খারাপ’ পর্যায়ে পৌঁছে যাওয়ায় এবার নয়াদিল্লিতে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে।
দিল্লির বায়ু দূষণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছানোর পর আগেই বন্ধ ঘোষণা করা হয়েছিল প্রাইমারি স্কুল। আর এবার হাইস্কুলও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার।
অন্যদিকে কর্মক্ষেত্রেও ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার (১৮ নভেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টিভিনাইন ও এনডিটিভি।
সংবাদমাধ্যম বলছে, তাপমাত্রার পতনের সঙ্গে পাল্লা দিয়ে দূষণ বাড়ছে দিল্লিতে। গতকাল সকাল ৯টায় ভারতের রাজধানী শহরটিতে বায়ুর গুণগত মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) ছিল ৪৮৫। আর রোববার সন্ধ্যায় এই মান ছিল ৪৫৫।
পরিসংখ্যান বলছে, গতকাল এই মৌসুমের দূষিততম দিনের সাক্ষী হয়েছে দিল্লির বাসিন্দারা। আর তাই দূষণ ঠেকাতে আট দফা বিধিনিষেধ জারি করেছে দিল্লি প্রশাসন। তারপরেও দূষণে লাগাম টানা যাচ্ছে না।
মূলত বিগত এক সপ্তাহ ধরেই ‘ভয়াবহ’ বায়ু দূষণের শিকার দিল্লির বাসিন্দারা। দিন-দুপুরেও ঘন ধোঁয়াশায় ঢাকা থাকছে ভারতের এই রাজধানী শহর। ফলে কমেছে দৃশ্যমানতা। দেরিতে চলছে ট্রেন এবং ফ্লাইট। যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দিচ্ছে এয়ারলাইন্সগুলো।
অন্যদিকে গতকাল সকালে ধোঁয়াশার দেখা মিলেছে আরব সাগরের উপকূলবর্তী শহর মুম্বাইয়েও। ভারতের এই বাণিজ্যনগরীতে বায়ুর গুণগত মান ১৭৯। তবে এই ধরনের ধোঁয়াশা শেষ কবে দেখা গেছে, তা মনে করতে পারছে না মুম্বাইবাসী।
উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে ‘গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান’ (গ্র্যাপ-৩) চালু করেছে দিল্লি সরকার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)