শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন

—‘হিট স্ট্রোকে’ ২০ জনের মৃত্যু
এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, সকাল ৫:৪১
তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন
—হিটস্ট্রোক এখন ‘মেডিকেল ইমার্জেন্সি’
—প্রাথমিকের পর বন্ধ মাধ্যমিক স্কুল
—শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে
—ডায়রিয়ায় হাসপাতালে রোগী বাড়ছে


নিজস্ব প্রতিবেদক:
দেশজুড়ে তীব্র দাবদাহ অব্যাহত রয়েছে। কাঠফাটা রোদে দুঃসহ হয়ে উঠেছে জনজীবন। এর মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ের ফলে গ্রীষ্মের অত্যধিক এ তাপমাত্রা অসহনীয় মাত্রায় পৌঁছেছে। প্রচণ্ড গরমে শিশু ও নারীরা অসুস্থ হয়ে পড়ছেন।
চলমান এ দাবদাহ আরও কয়েক দিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
চলতি এ দাবদাহে এখন পর্যন্ত দেশে ‘হিট স্টে্রাকে’ (মারাত্মক গরমজনিত অসুস্থতা) আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ফোরাম।
তীব্র এই গরমে ‘হিট স্টে্রাক’ একটি মারাত্মক স্বাস্থ্যগত সমস্যা উল্লেখ করে দুর্যোগ ফোরাম সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাতে বলেছে, চলতি বছরের এপ্রিল থেকে ৭ জুন পর্যন্ত ‘হিট স্টে্রাকে’ মারা গেছেন ২০ জন। তাদের মধ্যে একজন শিশু, পাঁচজন নারী এবং ১৪ জন পুরুষ। তাদের মধ্যে বেশির ভাগই নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।
চিকিৎসকরা বলছেন, প্রচণ্ড গরমে অসুস্থতা এমনকি মৃত্যুও হচ্ছে এখন। কেন ‘হিট স্টে্রাক’ হচ্ছে, এমন প্রশ্নে তারা বলছেন, স্বাভাবিক সময়ে শরীরের যে তাপমাত্রা থাকে, সেটা বেড়ে যায় রোদে গেলে। আর অত্যধিক তাপমাত্রায় শরীরের তাপমাত্রা আরও বেড়ে যায়। সাধারণত মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে ৯৮ ডিগ্রি ফারেনহাইট। কিন্তু অনেক সময় ধরে রোদে থাকলে সেটা ১০৪ ডিগ্রি পার হয়ে গেলেই ‘হিট স্টে্রাক’ হতে পারে। এর ফলে মানুষ অনেক সময় জ্ঞান হারায়, মৃত্যুও হয় অনেকের।
হিটস্টে্রাক এখন ‘মেডিকেল ইমার্জেন্সি’:
তারা বলছেন, হিটস্টে্রাক একটি মেডিকেল ইমার্জেন্সি। সময় এসেছে এখন একে আলোচনায় আনার, এ নিয়ে চিকিৎসকদের জন্য পৃথক গাইডলাইন করার। যেমনটা করোনা, ডেঙ্গুর মতো পৃথক গাইডলাইন অনুসরণ করে চিকিৎসা দেয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রোবেদ আমীন বলেন, হিটস্টে্রাক একটি মেডিকেল ইমার্জেন্সি। এ নিয়ে এখন পৃথকভাবে চিকিৎসকদের জন্য গাইডলাইন করা দরকার।
হিটস্টে্রাক থেকে বাঁচতে গেলে অনেক কিছু করতে হবে মন্তব্য করে তিনি বলেন, যেমন গরমে চলাফেরা, পোশাক, পানি খাওয়ার মতো অনেক পরামর্শ রয়েছে। তার মধ্যে রয়েছে ঢোলা এবং সুতি কাপড়ের পোশাক পরা, সাদা রং হলে ভালো, কারণ সাদা রং তাপ শোষণ করে, দিনের বেলায় কালো রং এড়িয়ে চলতে হবে। সঙ্গে ছাতা, পানির বোতল নিতে হবে। ছাউনি এবং গাছের ছায়ায় থাকতে হবে।
এর আগে এমন তাপমাত্রা মানুষ দেখেনি মন্তব্য করে অধ্যাপক রোবেদ আমীন বলেন, দেশে এটা নতুন সমস্যা, একে এখন স্বাস্থ্য সমস্যা হিসেবে মেডিকেল ইমার্জেন্সি হিসেবে দেখতে হবে। তবে এ নিয়ে স্পেসিফিক কোনো গাইডলাইন নেই, সেটা করতে হবে।
আজ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ:
দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ বৃহস্পতিবার (৮ জুন) বন্ধ থাকবে। দেশব্যাপী তীব্র তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল (৭ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহের কারণে আজ (৮ জুন) সারা দেশের মাধ্যমিক স্তরের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এটি বাস্তবায়নের সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম গত ৫ জুন থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।
গরমে অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা:
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৬ ছাত্রী রাজধানী তীব্র তাপদাহে অসুস্থ হয়ে পড়েছে। তাৎক্ষণিকভাবে তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত মূল ক্যাম্পাসের ৬ জন ছাত্রী গরমে অসুস্থ হয়ে পড়লে, তাদের পার্শ্ববর্তী মনোয়ারা হাসপাতালে নেওয়া হয় বলে জানান কলেজের অধ্যক্ষ কেকা রায় চৌধুরী।
কুমিল্লা: প্রচণ্ড গরমে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ৩টি উচ্চবিদ্যালয়ের ২৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ২৩ জনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, গত মঙ্গলবার একই বিদ্যালয়ে ক্লাস চলাকালে অসুস্থ হয়ে এক ছাত্রী অসুস্থ হয়ে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠান। ঢাকা নেওয়ার পথেই মৃত্যু হয় তার।
কুড়িগ্রাম: ফুলবাড়িতে পরীক্ষা চলাকালীন গরমে অসুস্থ হয়ে দুই শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল উপজেলার উত্তর রাবাইতারি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জয়পুরহাট: একটি মাদরাসায় পরীক্ষা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যায় দশম শ্রেণির এক ছাত্রী। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার উত্তর জয়পুর দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে।
জয়পুরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন বলেন, অতিরিক্ত গরমে এমনটা হয়েছে। দুপুরে প্রচণ্ড গরমের কারণে শিক্ষকরা পরীক্ষার সময় একটু এগিয়ে নিতে চেয়েছে। অতিরিক্ত গরমের এই সময় শিক্ষার্থীদের স্যালাইন, ঠান্ডা পানি পান করার জন্য বলা আছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ৩ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ৩ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ৩ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ৩ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ৩ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ৩ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ৩ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ৩ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ৩ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ৩ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ৩ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ৩ ঘণ্টা আগে