তীব্র গরমে নাকাল শ্রমজীবী মানুষ
‘প্যাডেল মারতে জীবনটা বাইর হইয়া যায়’
, ২১ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০১, মে, ২০২৪ খ্রি:, ১৮ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চলছে দাবদাহ। তপ্ত রোদ আর প্রচ- গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এর মধ্যেও জীবিকার তাগিদে অনেকে বের হয়েছেন পথে। তীব্র এই গরমে তাদের কষ্ট হচ্ছে সবচেয়ে বেশি। অনেকে পথেই অসুস্থ হয়ে পড়ছেন। তারপরও থেমে থাকার সুযোগ নেই, পেটের দায় তাদের টেনে নামাচ্ছে পথে।
রাজধানীসহ দেশের বিভিন্ন জেলাশহরে রিকশা চালক, ভ্যান চালক ও ভাসমান দোকানিদের গরমে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। রাজধানীর কয়েকজন শ্রমজীবীর সঙ্গে কথা বলে জানা যায়, পেটের দায়ে উত্তপ্ত আবহাওয়ায়ও তাদের রাস্তায় বের হতে হচ্ছে। করতে হচ্ছে সীমাহীন কষ্ট। স্বাভাবিক সময়ের তুলনায় তাদের কষ্টের পরিমাণ এই গরমের কয়েকগুণ বেড়ে গেছে। কিছুক্ষণ পরপর জিরিয়ে ও শরবত খেয়েও শান্তি পাচ্ছেন না তারা। অনেকে গরমে না টিকতে পেরে বাসায় ফিরে যান। যারা কষ্ট করে রাস্তায় রয়েছেন তাদের গরম থেকে বাঁচতে নানা উপায় অবলম্বন করতে হচ্ছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল থেকে রাজধানীর হাতিরঝিল, কারওয়ান বাজার, পান্থপথ, ধানমন্ডি-৩২ নম্বর ও নিউমার্কেট এলাকা ঘুরে দেখা যায়, উত্তপ্ত রোদে শ্রমজীবীরা কাজ করে যাচ্ছেন। প্রচ- গরমে তাদের সারা শরীর ঘামে ভিজে যাচ্ছে। শরীরের ঘাম মুছে তারা আবারও কাজ করে যাচ্ছেন। তাদের মধ্যে কেউ কেউ সুযোগ বুঝে একটু জিরিয়ে নিচ্ছেন।
সালাউদ্দিনের বাসা রাজধানীর রায়েরবাজার এলাকায়। সকাল ১০টায় তিনি রিকশা নিয়ে বের হন। গরমে টিকতে না পেরে ৩ ঘণ্টা রিকশা চালিয়ে বাসায় ফিরছিলেন। রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বর এলাকায় দাঁড়িয়ে তিনি বলেন, সকালে গাড়ি নিয়ে বের হইছি। কয়েকটা খ্যাপ মেরেছি মাত্র। এর মধ্যে গরমের কারণে কয়েক গ্লাস শরবত খাইছি। এই গরমে আর টিকতে পারছি না, প্যাডেল মারার শক্তি নাই। রোদে চামড়া পুইড়া যাইতাছে, তাই বাসায় যাইগা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামাত কর্মী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খোলাবাজারে বিক্রির সময় ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ -২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঘর ভাগাভাগির সালিশেই প্রাণ গেলো এক ভাইয়ের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবদহ পানিবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজছে সরকার -জ্বালানি প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেসরকারি কিছু মেডিকেল কলেজে শিক্ষার বদলে ব্যবসা চলছে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে -চিফ হুইপ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ অবৈধ: তুরস্ক
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)