তিন হাজার কোটি টাকার মনোপলি এশিয়াটিক গ্রুপের
, ২৯ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ তাসি’, ১৩৯২ শামসী সন , ৩০ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৬ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
বছরে আনুমানিক চার হাজার কোটি টাকার বিজ্ঞাপনী বাজারের ৮০ ভাগই দখলে রেখেছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং প্রয়াত আলী যাকের পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠান এশিয়াটিক গ্রুপ। শুধু একটি বা দুটি নয়, অন্তত ১৭টি ভিন্ন নাম ব্যবহার করে বিগত দেড় দশকে বিজ্ঞাপনের বাজারকে কুক্ষিগত করে রাখা হয়। বিজ্ঞাপনের এই বিশাল বাজার দখলে রেখে মূলত দেশের গণমাধ্যমগুলোকেই পরোক্ষভাবে নিয়ন্ত্রণের অভিযোগ আওয়ামী মালিকানাধীন এশিয়াটিক গ্রুপের বিরুদ্ধে।
অনুসন্ধানে দেখা গেছে, বাংলাদেশের বিজ্ঞাপনের বাজার এশিয়াটিকের দখলে রাখতে বহু বছর ধরেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করছেন এ দেশে নিয়োজিত বহুজাতিক কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারা। শেখ হাসিনার আমলে তারা কোনো কোনো বিজ্ঞাপনী সংস্থাকে জোর করে ব্যবসা থেকে তাড়িয়ে দেন বলে অভিযোগ এসেছে আমার দেশ-এর হাতে।
২০১৫-১৬ সালে বাংলালিংকের ডাইরেক্ট মার্কেটিং বা একটিভেশন এজেন্সি মার্কেট অ্যাক্সেস এবং বিজ্ঞাপনী সংস্থা ক্যারটের ব্যবসা বন্ধ করতে চাপ দেওয়া হয়। এই দুই কোম্পানির চেয়ারম্যানকে দেশছাড়া করা হয় সরকারবিরোধী রাজনৈতিক কর্মকা- ও জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগ তুলে। বলা হয়, এই দুই কোম্পানির চেয়ারম্যান বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। বাধ্য হয়ে তিনি বিজ্ঞাপন ব্যবসা গুটিয়ে নেন। এরপর বাংলালিংকের বিজ্ঞাপনের কাজ বাগিয়ে নেয় এশিয়াটিক গ্রুপ।
কিছুদিন পর বাংলালিংকের মিডিয়া প্ল্যানিং ও বায়িংয়ের সেবাদানরত এজেন্সি টপ অব মাইন্ড নামের সংস্থাটির ব্যবসাও হাতিয়ে নেয় এশিয়াটিক গ্রুপ।
২০১৬ সালে ইউনিলিভার থেকেও ব্যবসা গুটিয়ে নিতে হয় বিজ্ঞাপনী সংস্থা ক্যারটের সহযোগী ডাইরেক্ট মার্কেটিং সেবাদানকারী প্রতিষ্ঠান মার্কেট অ্যাক্সেসকে। তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের চাপে মার্কেট অ্যাক্সেসকে বাদ দিয়ে বিজ্ঞাপন ও প্রচার-প্রকাশনার কাজ দেওয়া হয় এশিয়াটিক গ্রুপকে। এর আগে বাংলালিংক থেকেও মার্কেট অ্যাক্সেসকে বিদায় জানানো হয়। ব্যারিস্টার ফজলে নূর তাপসের বন্ধু বলে পরিচিত বাংলালিংকের এক কর্মকর্তা চাপ দিয়ে তাদের বাদ দেন। এই কর্মকর্তা এখনো বাংলালিংকেই আছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, বিজ্ঞাপনের বাজার একটি মাত্র কোম্পানি বা গ্রুপের হাতে রাখতে বিগত পনেরো বছর সরাসরি সক্রিয় ভূমিকা রেখেছেন সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও হাসিনার আরেক মন্ত্রী আসাদুজ্জামান নূর। অভিযুক্ত দুই প্রতিমন্ত্রী তদবির করেছেন আসাদুজ্জামান নূরের প্রতিষ্ঠান এশিয়াটিক গ্রুপকে বিজ্ঞাপনের কাজ পাইয়ে দিতে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১৪০০ কোটি টাকার ‘অপরিকল্পিত’ প্রকল্পের পদে পদে অনিয়ম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭০০ বছর পর শাহজালাল মাজারের দানের টাকাও যাচ্ছে সরকারী নিয়ন্ত্রণে!
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫ আর্থিক প্রতিষ্ঠানে বসছে প্রশাসক
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদির পরিচালনায় পূর্ণ সক্ষমতায় চালু হচ্ছে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর: বহুমাত্রিক সম্ভাবনার নতুন দুয়ার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকাসহ ৪ মহানগর ও ২ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে আলুচাষি-ব্যবসায়ীদের বিক্ষোভ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি চাকরিতে সাড়ে ৪ লাখের বেশি পদ শূন্য, নিয়োগে মহাপরিকল্পনা
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












