দখলদার সন্ত্রাসী ইসরায়েলের কাপুরুষতা:
তিন হাজার ইসরায়েলি সেনা বিকলাঙ্গের স্বীকারোক্তি ইসরায়েলের
, ২৬ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১২ সাবি’ ১৩৯১ শামসী সন , ১১ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৫ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
গত ২৮ অক্টোবর থেকে গাজায় নৃশংস হামলা শুরু করে দখলদার সন্ত্রাসী ইসরায়েল। স্থল অভিযানে অংশ নিতে সেদিন রাতে গাজায় প্রবেশ করে হাজার হাজার ইসরায়েলি দখলদার সেনা। যারা পরবর্তীতে হামাসের তুমুল প্রতিরোধের মুখে পড়ে।
ইসরায়েলি সংবাদমাধ্যম ডেইলি ইয়েদিয়োত আহরোনোত শনিবার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, গাজায় কমপক্ষে ৫ হাজার ইসরায়েলি সন্ত্রাসী সেনা আহত হয়েছে। যার মধ্যে প্রায় দুই হাজার সন্ত্রাসী সেনাকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আনুষ্ঠানিকভাবে ‘বিকলাঙ্গ’ হিসেবে ঘোষণা করেছে।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, যারা আহত হয়েছে তাদের মধ্যে ৫৮ শতাংশই হাত-পায়ে গুরুতর জখম হয়েছে। এতে অনেকের হাত-পা পুরোপুরি কেটে ফেলতে হয়েছে।
সংবাদমাধ্যমটিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রিহ্যাবিলেশন বিভাগের প্রধান লিমোর লুরিয়া বলেছে, আমরা আগে কখনো এ ধরনের পরিস্থিতিতে পড়িনি। আমাদের এখানে যারা আহত হয়ে এসেছে তাদের মধ্যে ৫৮ শতাংশের হাত ও পা গুরুতর জখম হয়েছে।
সে আরও বলেছে, ‘আহতদের মধ্যে ১২ শতাংশের প্লীহা, কিডনি ও অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭ শতাংশ মানসিক সমস্যায় ভুগছে। আমরা জানি এ সংখ্যা সামনে আরও বাড়বে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)