তিন পার্বত্য জেলার ইটভাটার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি জেলার ইটভাটার কার্যক্রম বন্ধে এক সপ্তাহের মধ্যে জেলা প্রশাসকদের (ডিসি) পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ওই তিন জেলার প্রশাসককে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বিচারক ফারাহ মাহবুব এবং বিচারক দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আদালত আদেশে বলেছে, অবৈধ ইটভাটার মালিকেরা যাতে কার্যক্রম শুরু না করতে পারে সে বিষয়ে এক সপ্তাহের মধ্যে তিন পার্বত্য জেলার ডিসিরা ব্যবস্থা নেবেন। ওই কার্যক্রম সম্পর্কে আগামী ২ সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে হবে।
পরে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, পার্বত্য তিন জেলার লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে ২০২২ সালে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটি রিট দায়ের করে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।