তিন দফার সময় শেষ হবে ১৫ ফেব্রুয়ারি
সরকারি কর্মচারীদের পাশাপাশি আয়-ব্যয় ও সম্পদের হিসাব দেয়ার কথা রয়েছে উপদেষ্টাসহ সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিবসহ সব সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের। তবে এখনো অনেক হেভিওয়েট এই আয় ব্যয় ও সম্পদের হিসেব জমা দেননি। তিন দফায় সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়িয়েছে সরকার। এরপরও এ পর্যন্ত অর্ধেকেরও কম উপদেষ্টার সম্পদের হিসাব জমা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিবসহ অনেক সচিব সম্পদ বিবরণী জমা দিলেও এখনো বাকি রয়েছে অনেকের। বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিব ও দপ্তর/সংস্থার প্রধান ব্যক্তিরা হিসাব জমা দেননি।
জানা যায়, গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমান সব সরকারি কর্মচারীকে প্রতি অর্থবছরের সম্পদ বিবরণী ডিসেম্বর মাসের ৩১ তারিখের মধ্যে দাখিল করতে বলেন। সম্পদ বিবরণী জমা না দিলে এবং তথ্য গোপন করলে শাস্তি দেওয়া হবে বলেও জানান তিনি। এর আগে ৩০ নভেম্বরের মধ্যে সম্পদ বিবরণী জমা দিতে বলা হয়েছিল। পরে সে সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর এবং তৃতীয় দফায় গত ২৬ ডিসেম্বর আবারও হিসাব জমা দেওয়ার সময় বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়।
সাবেক সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার বলেন, দেরি করার একটা অন্যতম কারণ অনভ্যস্ততার একটি বিষয়। অনেকের মধ্যে অলসতা কাজ করে। তবে সিনিয়র কর্মকর্তারা আগেভাগে দিলে নিচের দিকে অনুপ্রাণিত হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।