তিউনিসিয়ায় বাংলাদেশিসহ ৩৭২ অভিবাসনপ্রত্যাশী আটক
, ০৫ শাওওয়াল শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৬ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৬ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৩ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
উত্তাল সাগরে ঝুঁকি নিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে বাংলাদেশিসহ ৩৭২ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে তিউনিসিয়া কোস্টগার্ড। সোমবার রাজধানী তিউনিস থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণের বন্দর নগরী স্ফ্যাক্সোর উপকূলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ছোট নৌকায় করে অভিবাসনপ্রত্যাশীরা ইউরোপের দিকে যাচ্ছিল। খবর পেয়ে স্পিডবোটের সাহায্যে তাদের যাত্রা আটকে দেয়। ঢেউয়ের মধ্যে নৌকাগুলো খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় দেখতে পায় কোস্টগার্ড সদস্যরা।
উদ্ধার হওয়া অভিবাসীরা সাংবাদিকদের জানায়, তারা আশা করেছিল নৌকা আন্তর্জাতিক জলসীমায় নিয়ে যাওয়া হবে, সেখান থেকে উদ্ধার করে ইউরোপে পাঠানো হবে।
উদ্ধারকৃতদের অনেকেই বাংলাদেশ ও সিরিয়া থেকে এসেছেন। তবে বেশিরভাগই পশ্চিম আফ্রিকার অভিবাসী। তাদের নাম ও পরিচয় প্রকাশ করেনি দেশটির কর্তৃপক্ষ।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এখন প্রতি রাতে সাগর শান্ত থাকছে কিছুটা। এই সুযোগে ছোট নৌকায় এই পথে ইউরোপে প্রবেশের বিপজ্জনক চেষ্টা চালানা হচ্ছে। উদ্ধারকৃতদের কোস্টগার্ড জাহাজে করে উপকূলে আনা হয়েছে।
কোস্টগার্ড জানায়, ২০২৩ সালের প্রথম ছয় মাসে অবৈধভাবে ইউরোপের যাওয়ার সময় ১৩ হাজার অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)