তা’লীমুল মাসায়িল (৯)
গোসলবিহীন অবস্থার হুকুম
যার উপর গোসল ফরয হয়েছে গোসলবিহীন অবস্থায় তার জন্য পবিত্র কুরআন শরীফ স্পর্শ করা, মসজিদে প্রবেশ করা হারাম। অবশ্য যদি করো মসজিদে পা রাখার একান্ত প্রয়োজন হয়, যেমন হয়তো মসজিদের হুজরা হতে বের হওয়ার পথই মসজিদের ভিতর, তাছাড়া অন্য কোনো পথ নেই, অথবা কেউ হয়তো অন্য কোথাও জায়গা না পেয়ে ঠেকাবশতঃ মসজিদে নিজের বিছানায় শুয়েছিলো, রাতে ইহতিলাম হয়ে গেছে, তখন সঙ্গে সঙ্গে তাইয়াম্মুম করে বাইরে গিয়ে গোসল করবে।
মাসয়ালা: হায়িয এবং নিফাস অবস্থায় নির্জনবাস করা হারাম।
মাসয়ালা: হায়িয ও নিফাসের অবস্থায় স্ত্রীর হাতের পানি পাক; একত্রে খাওয়া বা এক গ্লাসের পানি পান করা বা এক সঙ্গে ভাত খাওয়া বা চুম্বন করা বা কাপড়ের উপর দিয়ে আলিঙ্গন করা বা নাভীর উপরের শরীর বা হাঁটুর নিচের শরীর স্পর্শ করা বা কাপড় আঁট করে পরে এক বিছানায় শয়ন করা নাজায়িয নয়, বরং নাজায়িয মনে করা গুনাহ। এ অবস্থায় পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করা নাজায়িয কিন্তু পবিত্র কালিমা শরীফ বা দুরূদ শরীফ পড়া, মহান আল্লাহ পাক উনার যিকির করা নাজায়িয নয়।
মাসয়ালা: ঘুম হতে উঠে যদি পুরুষাঙ্গকে উত্তেজিত অবস্থায় পায় এবং ইহতিলাম (স্বপ্নদোষ) না হয়ে থাকে শুধু পুরুষাঙ্গের অগ্রভাগে কিছু মণী পাওয়া যায়, কাপড়ে বা শরীরে কোনো দাগ বা ভিজা না পাওয়া যায়, তবে গোসল ফরয হবে না। আর যদি কাপড়ে বা শরীরে দাগ বা ভিজা পায়, তবে গোসল ফরয হবে।
মাসয়ালা: স্বামী-স্ত্রী উভয়ে এক পরিষ্কার বিছানায় শুয়েছিলো, ঘুম হতে উঠে বিছানায় দাগ দেখতে পেলো, কিন্তু কারো ইহ্তিলামের (স্বপ্নদোষের) কথা মনে নেই বা কার মনী তাও ঠিক করতে পারে না, এমতাবস্থায় উভয়ের গোসল করতে হবে।
মাসয়ালা: ফরয গোসল আদায়কালে পর্দার সাথে গোছল করতে হবে। পুরুষ সমাজে পুরুষ এবং স্ত্রী সমাজে স্ত্রী গোছল করবে। পুরুষ সমাজে স্ত্রী বা স্ত্রী সমাজে পুরুষ বেপর্দা অবস্থায় গোসল করবে না; তখন তাইয়াম্মুম করবে।
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।