তারেক রহমানের যেসব মামলা নিষ্পত্তির অপেক্ষায়
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে করা মামলাগুলোর সর্বশেষ অবস্থা সম্পর্কে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, তারেক রহমানের বিরুদ্ধে সারা দেশে প্রায় ১৮-১৯টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি সাজার মামলা রয়েছে। এই তিনটির মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট ও মানি লন্ডারিংয়ের দুটি মামলা আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। আরেকটি সম্পদের হিসাব বিবরণী মামলা রয়েছে।
কায়সার কামাল বলেন, এছাড়াও সারা দেশে ১৪ থেকে ১৫টি মামলা আছে, যেগুলো মানহানির মামলা। অন্যান্য মামলার মতো এই মানহানি মামলাও আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হবে। এর বাইরে যেসব মামলা ছিল- সেগুলোতে তিনি খালাস পেয়েছেন। মামলার উল্লেখযোগ্য দিক হলো- মামলাগুলো ২০১৪-১৫ সালে দায়ের করা হয়েছে। এরপর থেকে যারা বাদী তারা এসব মামলার কোনও খোঁজখবর নেননি। আইনে নিয়ম রয়েছে- মামলা হওয়ার পরে সাক্ষী আনতে হয়, তথ্য-প্রমাণ দাখিল করতে হয়। এগুলো কোনও কিছু করা হয়নি। যে কারণে আদালত যখন দেখছেন, মামলার বাদী নেই বা মামলার বাদী মারা গেছেন, কোনও তথ্য-প্রমাণ নেই, তখন আদালত মামলাগুলো খারিজ করে দিচ্ছেন। মূলত ২০১৪-১৫ সালে মানহানি মামলাগুলো হয়েছে। সেগুলো আদালত নিষ্পত্তি করবে। আর যে তিনটি মামলা সাজাপ্রাপ্ত হয়ে আছে সেগুলোও আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবে।
মামলা নিষ্পত্তির বিষয়ে কোনও ধরনের নির্দেশনা রয়েছে কিনা, জানতে চাইলে ব্যারিস্টার কায়সার কামাল জানান, তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে প্রচলিত আইন-আদালত মেনে আইনি পদক্ষেপের মাধ্যমে মামলাগুলো নিষ্পত্তি করার।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।