তারেক রহমানের পথসভায় শতাধিক মোবাইল চুরি!
, ১৭ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বরুড়ার লক্ষীপুর ইউনিয়ন খেলার মাঠে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পথসভা। চাঁদপুর যাওয়ার পথে আয়োজিত এ পথসভায় হাজার হাজার মানুষের এই আয়োজনের মাঝেই ঘটে এক অনাকাক্সিক্ষত ঘটনা।
সভাস্থল ও আশপাশের এলাকায় মোবাইল চুরির হিড়িক পড়ে যায় বলে অভিযোগ উঠেছে। বিএনপির নেতাকর্মীসহ বহু মানুষ নিজেদের মোবাইল ফোন হারিয়ে হতাশায় পড়েন। বিভিন্ন সূত্রে জানা যায়, মানুষের অতিরিক্ত ভিড় ও ঠেলাঠেলির সুযোগ নিয়ে সংঘবদ্ধ চক্র মোবাইল চুরির ঘটনা ঘটিয়েছে।
মোবাইল হারিয়ে ফেলা অনেকের মুখে ছিল হতাশার ছাপ। কেউ কেউ সভা শেষে দীর্ঘ সময় ধরে হারানো ফোন খুঁজতে ব্যস্ত ছিলেন। এমন পরিস্থিতিতে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
বরুড়া কলেজ শাখা ছাত্রদল নেতা ইমন পাটোয়ারী বলেন, ‘দলের প্রধান আসার সঙ্গে একটু ঠেলাঠেলি হয়। আর এ সময় মোবাইলটি কে জানি নিয়ে গেল। পরে শুনি অনেকের মোবাইল নেই।’
পৌরসভার ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাছুম শরীফ ভূঁইয়া বলেন, ‘আমার ওয়ার্ডের যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাসানের মোবাইল হারিয়ে যায়। নতুন অভিজ্ঞতা পেলাম।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)