তাইওয়ানের কোম্পানি থেকে পেজার কিনেছিল হিজবুল্লাহ, বিস্ফোরক রেখেছিল ইসরায়েল -নিউইয়র্ক টাইমস
, ১৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২২ রবি , ১৩৯২ শামসী সন , ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ০৪ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাতে সন্ত্রাসী ইসরায়েলই পেজারগুলোর (যোগাযোগযন্ত্র) ভেতর বিস্ফোরক লুকিয়ে রেখেছিল। গত মঙ্গলবার বিস্ফোরণ ঘটানোর মধ্য দিয়ে অভিযানটি চালিয়েছে তারা। নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে কয়েকজন মার্কিন ও অন্য কর্মকর্তা অভিযান সম্পর্কে এমন তথ্য প্রকাশ করেছে।
গত মঙ্গলবার লেবাননজুড়ে ব্যবহৃত পেজারগুলোয় বিস্ফোরণ হয়। পেজার একধরনের ছোট যন্ত্র, যা সাধারণত হিজবুল্লাহ যোদ্ধারা যোগাযোগের জন্য ব্যবহার করেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, পেজার বিস্ফোরণে অন্তত ১১ জন শহীদ হয়েছেন। আহত হয়েছেন ২ হাজার ৭০০ জনের বেশি।
নিউইয়র্ক টাইমস যেসব কর্মকর্তার সঙ্গে কথা বলেছে, তাদের কয়েকজন বলেন, তাইওয়ানের গোল্ড অ্যাপোলো কোম্পানি থেকে পেজারগুলো কিনেছিল হিজবুল্লাহ। তবে লেবাননে পৌঁছানোর আগেই সেগুলোতে গড়বড় করে দেওয়া হয়েছিল। পেজারগুলোর বেশির ভাগই ছিল কোম্পানির এপি৯২৪ মডেলের। তবে গোল্ড অ্যাপোলোর আরও তিনটি মডেলের পেজারও ওই চালানে ছিল।
ওই কর্মকর্তাদের দুজন বলেছে, প্রতিটি পেজারের ব্যাটারির পাশে এক থেকে দুই আউন্স পরিমাণ বিস্ফোরক রেখে দেওয়া হয়েছিল। দূর থেকে যেন তা বিস্ফোরিত করা যায়, তা নিশ্চিত করতে সেখানে একটি সুইচও লাগিয়ে দেওয়া হয়।
দুই কর্মকর্তা বলেছে, লেবাননে বেলা ৩টা ৩০ মিনিটের দিকে পেজারগুলোয় একটি বার্তা এসেছিল। দেখে মনে হচ্ছিল, বার্তাটি হিজবুল্লাহর নেতার কাছ থেকে এসেছে। আসলে ওই বার্তা বিস্ফোরকগুলোকে সক্রিয় করে তুলেছিল।
তিনজন কর্মকর্তার মতে, বিস্ফোরণের আগে কয়েক সেকেন্ডের জন্য যন্ত্রগুলোয় যেন সংকেত (বিপ) বেজে ওঠে, সে রকম করে তা ঠিক করা হয়েছিল।
হামলার ফুটেজ খতিয়ে দেখে সাইবার নিরাপত্তাবিষয়ক স্বাধীন ধারার বিশেষজ্ঞরা বলছে, বিস্ফোরক উপকরণের কারণেই যে ওই বিস্ফোরণ হয়েছে, তা নিশ্চিত।
কয়েকজন কর্মকর্তা ও নিরাপত্তাবিশেষজ্ঞ বলেছে, চলতি বছরের শুরুর দিকে হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ যোগাযোগের ক্ষেত্রে সেলফোনের ব্যবহার কঠোরভাবে সীমিত করেছিলেন। কারণ, তিনি মনে করেন, সেলফোনে দখলদার ইসরায়েলি নজরদারি হওয়ার ঝুঁকি আছে।
আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, নাসরুল্লাহর ওই আদেশের পর হিজবুল্লাহ যোদ্ধারা যোগাযোগের জন্য পেজার প্রযুক্তি ব্যবহার করতেন।
কখন ওই পেজারগুলো অর্ডার করা হয়েছে এবং কখন সেগুলো লেবাননে পৌঁছেছে, সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












