তাইওয়ানকে ঘিরে বেড়েছে চীনের সামরিক তৎপরতা, ৩৭ যুদ্ধবিমান শনাক্ত
, ০৭ নভেম্বর, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
তাইওয়ান জানিয়েছে, তাদের আকাশসীমার কাছে চীনের ৩৭টি যুদ্ধবিমান, ড্রোন ও অন্যান্য সামরিক বিমান শনাক্ত করা হয়েছে। চীন দূরপাল্লার প্রশিক্ষণ উড্ডয়নের অংশ হিসেবে এই কার্যক্রম চালিয়েছে বলে তাইপেই গত ৩ নভেম্বর জানিয়েছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, স্থানীয় সময় সকাল ৯টা থেকে চীনা বিমানগুলোকে পর্যবেক্ষণ করা হয়। এর মধ্যে ৩৫টি তাইওয়ান প্রণালির মাঝের লাইন অতিক্রম করে তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে অগ্রসর হয়।
তাইওয়ান জানিয়েছে, চীনের এই তৎপরতার জবাবে তারা নিজস্ব বিমান, নৌযান ও ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে।
এর এক দিন আগে তাইওয়ান জানায়, চীনের একটি সামরিক যৌথ যুদ্ধ প্রস্তুতি টহল কার্যক্রম চালানো হয়েছিল। এতে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ অন্তর্ভুক্ত ছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শনিবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তারা চীনের ২৭টি যুদ্ধবিমান এবং ৬টি যুদ্ধজাহাজ পর্যবেক্ষণ করেছে।
চীন তাইওয়ানকে নিজের ভূখ- বলে মনে করে এবং দ্বীপটিকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে বলপ্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দেয়নি। গত মাসে তাইওয়ানের চারপাশে বড় ধরনের সামরিক মহড়া চালায় বেইজিং, যা তাইপেই এবং তাদের অন্যতম মিত্র যুক্তরাষ্ট্র কড়া ভাষায় নিন্দা জানিয়েছে।
এর আগে সেপ্টেম্বরে চীন দূরপাল্লার প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনা করে এবং প্রশান্ত মহাসাগরে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে, যা অঞ্চলটিতে উত্তেজনা বাড়িয়েছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)