তলাক্ব এবং তৎসংশ্লিষ্ট মাসয়ালা-মাসায়িল (৬)
, ০৭ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২৩ অক্টোবর, ২০২৩ খ্রি:, ০৭ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মহিলাদের পাতা
হুকুমগত দিক থেকে তলাক্ব তিন প্রকার:
১. তলাক্বে রেজয়ী:
এমন তলাক্ব যা প্রদান করলে আহলিয়ার (স্ত্রী) উপর আহালের (স্বামী) অধিকার থেকে যায়। আহাল ইচ্ছা করলে আহলিয়াকে সাথে সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ব্যতিতই পুনরায় নিজের বন্ধনে ফিরিয়ে আনতে পারে। অর্থাৎ উক্ত আহলিয়ার সাথে নিরিবিলি অবস্থান করা কিংবা নিরিবিলি অবস্থানের দিকে আকর্ষণকারী কার্যকলাপে লিপ্ত হওয়া অথবা খাহেশাতের সাথে স্পর্শ করা বা বুছা দেয়া অথবা আমি তোমাকে ফিরিয়ে নিলাম বললেও রাজায়াত বা ফিরিয়ে আসে।
উল্লেখ্য যে, ছরীহ্ বা সুস্পষ্ট তলাক্ব অর্থাৎ তলাক্ব শব্দ উচ্চারণের মাধ্যমে এভাবে বলা যে, “তুমি তলাক্ব” কিংবা “আমি তোমাকে তলাক্ব দিলাম” এরূপ’ শব্দ দ্বারা তলাক্ব দিলে তলাক্বে রেজয়ী পতিত হয়।
২. তলাক্বে বাইন:
এমন তলাক্ব যা প্রদান করলে আহলিয়ার (স্ত্রী) উপর আহালের (স্বামীর) কোন অধিকার থাকে না। বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তবে আহাল ও আহলিয়া উভয়ের সম্মতিক্রমে (হীলাহ্ ব্যতিত) নতুনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে।
উল্লেখ্য যে, তলাক্ব শব্দের সাথে যদি কোন প্রকার অতিরিক্ততা কিংবা কঠোরতার গুণ যুক্ত করা হয় তাহলে তলাক্বে বাইন হয়। যেমন- কেউ বললো, তোমার প্রতি তলাক্বে বাইন কিংবা তোমাকে অকাট্ট তলাক্ব, তোমাকে পাথরের মত শক্ত তলাক্ব দিলাম। এক্ষেত্রে তিন তলাক্বের নিয়ত করলে তিন তলাক্ব পতিত হবে। অন্যথায় এক তলাক্বে বাইন কার্যকর হবে।
উল্লেখ্য যে, দুই তলাক্ব পর্যন্ত রাজায়াত করা যায়।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
الطَّلَاقُ مَرَّتَانِ فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ
অর্থ: তলাক্ব দুই বার পর্যন্ত দিতে পারবে। তারপর হয়তো ন্যায়সঙ্গতভাবে রেখে দিবে অর্থাৎ রাজায়াত করবে। অন্যথায় উত্তম পন্থায় বিদায় করে দিবে। (পবিত্র সূরা বাক্বারাহ শরীফ, পবিত্র আয়াত শরীফ-২২৯)
৩. তলাক্বে মুগাল্লাযা:
এমন তলাক্ব যার কারণে আহাল-আহলিয়া উভয়ের মধ্যে বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ঐ আহলিয়া অপর কোন ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, অতঃপর ঐ আহাল তার সাথে নিরিবিলি অবস্থান করার পর তলাক্ব দিলে অথবা মৃত্যুবরণ করলে পুনরায় উক্ত আহলিয়া প্রথম আহালের সাথে উভয়ের সম্মতিক্রমে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
فَإِنْ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِنْ بَعْدُ حَتَّى تَنْكِحَ زَوْجًا غَيْرَهُ فَإِنْ طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَنْ يَتَرَاجَعَا إِنْ ظَنَّا أَنْ يُقِيمَا حُدُودَ اللَّهِ وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ
অর্থ: অতঃপর আহাল যদি (তৃতীয়) তলাক্ব দিয়ে দেয় তবে সে (তলাক্ব প্রাপ্তা আহলিয়া) তার (আহালের) জন্য ততক্ষণ পর্যন্ত হালাল হবেনা যতক্ষণ না সে অন্য কাউকে আহালরূপে গ্রহণ করবে। অতঃপর যদি সে (দ্বিতীয় আহাল) তাকে তলাক্ব দিয়ে দেয়, তাহলে তাদের জন্য এতে কোন গুনাহ হবেনা যে, তারা নতুন বিবাহের মাধ্যমে পুনরায় একে অন্যের নিকট ফিরে আসবে। শর্ত হলো, তাদের প্রবল ধারণা থাকতে হবে যে, এবার তারা মহান আল্লাহ পাক উনার সীমারেখা কায়েম রাখতে পারবে। ইহা মহান আল্লাহ পাক উনার নির্ধারিত সীমারেখা যা তিনি জ্ঞানী লোকদের জন্য সুস্পষ্টরূপে বর্ণনা করেছেন। (পবিত্র সূরা বাক্বারাহ শরীফ, পবিত্র আয়াত শরীফ-২৩০) (চলবে)
-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি যার অন্তরকে প্রসারিত করেন তাকেই হিদায়েত দান করেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (৪)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৪)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি মূলত দ্বীন ইসলাম উনাকেই পুনরুজ্জীবিত করলেন”
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












