সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

তরমুজ-ডাবের বাজার চড়া, দাম শুনে ফিরে যাচ্ছেন অনেকে

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩, রাত ১:৫২
তরমুজ-ডাবের বাজার চড়া, দাম শুনে ফিরে যাচ্ছেন অনেকে
নিজস্ব প্রতিবেদক:
দেশে কয়েকদিন ধরে তাপমাত্রা বেড়েই চলছে। ফলে গরমে অতিষ্ঠ জনজীবন। এই তাপমাত্রার সঙ্গে যেন পাল্লা দিয়ে বাড়ছে ডাব ও তরমুজের দাম। বর্তমানে আকারভেদে প্রতি পিস ডাব ৮০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। তরমুজ বিক্রি হচ্ছে প্রতি পিস ২৫০-৫৫০ টাকায়। ফলে দাম শুনেই অনেকে ফিরে যাচ্ছেন।
রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, ভালো মানের তরমুজের দাম উঠেছে প্রতি কেজি ৬০ টাকা পর্যন্ত। তবে বেশির ভাগ দোকানে প্রতি কেজি ৫০-৫৫ টাকায় বিক্রি হচ্ছে তরমুজ। পিস হিসেবে প্রতি তরমুজের দাম বেড়েছে ৫০-১০০ টাকা। এতে আকারভেদে এখন প্রতি পিস তরমুজ বিক্রি হচ্ছে ২৫০-৫৫০ টাকা পর্যন্ত। অথচ সপ্তাহখানেক আগেও এই তরমুজের দাম কিছুটা কম ছিল। তখন কেজিপ্রতি দাম ছিল ৪০ টাকা।
একইভাবে বেড়েছে ডাবের দামও। ৬০-৮০ টাকার মাঝারি সাইজের ডাব এখন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১১০ টাকায়। আর বড় সাইজের ডাবের দাম ১৩০ টাকা।
বিক্রেতারা বলছেন, প্রচ- গরমে ছড়িয়ে পড়েছে ডায়রিয়াসহ নানা রোগ। এতে পানিজাতীয় ফলের চাহিদা বেড়েছে। স্বাভাবিকভাবেও সারাদিন গরমে অতিষ্ঠ হয়ে মানুষ ইফতারে চাইছেন একটু তৃষ্ণা মেটাতে। এজন্য মানুষের প্রথম পছন্দ ডাব-তরমুজ। ফলে চাহিদা বাড়ায় বেড়েছে দাম।
তবে দাম বেশি হওয়ার কারণে অস্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। সেগুনবাগিচা বাজারের সামনে ডাব কিনতে এসে ফিরে যাওয়ার সময় রিকশাচালক উজ্জ্বল বলেন, তৃষ্ণায় বুক ফেটে গেলেও আমাদের সামর্থ্য হবে না একটু ডাবের পানি মুখে তুলতে। কারণ এখন ডাবের দাম ৮০-১২০ টাকা।
সুমন ইসলাম নামে ডাবের এক ক্রেতা বলেন, ১২০ টাকা প্রতি পিস ডাবের দাম চেয়েছিল, অনেক দামাদামির পর ৯০ টাকায় কিনেছি। এই সাইজের ডাব রোজার আগে ৬০ টাকায় কিনেছি।
ডাব বিক্রেতারা বলছেন, প্রচ- গরমে ডাবের চাহিদা বেড়েছে। আগের মতো কম দামে ডাব কিনতে না পারায় বাধ্য হয়ে বেশি দামে ডাব বিক্রি করছেন তারা। এছাড়া আড়তে দাম বেড়েছে। চাষিপর্যায়ে ডাবের দাম, গাছ থেকে ডাব পাড়া, পরিবহনসহ দাম অনেক বেশি পড়ে যাচ্ছে। তাই দাম বেশি।
এদিকে বেশিরভাগ দোকানে তরমুজ কেজিতে বিক্রি হতে দেখা গেছে। প্রতি কেজি ৫০ টাকা, যেগুলো ভালোমানের কেটে দেওয়া হচ্ছে। এরমধ্যে কিছু পাকা তরমুজ কম দামে মিললেও সেগুলোর মান নিয়ে নিশ্চয়তা দিচ্ছেন না বিক্রেতারা। আকারভেদে প্রতি পিস বিক্রি হচ্ছে ২৫০-৫৫০ টাকা পর্যন্ত।
কারওয়ান বাজারের ফলের আড়তদার ও তরমুজ বিক্রেতা দেলোয়ার হোসেন বলেন, মাঝে তরমুজের দাম কমে এসেছিল। চলতি সপ্তাহে আড়তে দাম বেড়েছে। সে কারণে আমাদের বেশি বিক্রি করতে হচ্ছে।
তিনি বলেন, তরমুজের বাজার এখন প্রায় শেষ। আর কিছুদিন পর তরমুজ পাওয়া যাবে না। বাজারে অনেক তরমুজ আসছে একদম পাকা। সেগুলো বিক্রি না হলে পচে যাচ্ছে। তারপরও দাম কমছে না।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১ দিন আগে