তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার সুযোগ নেই -আইনমন্ত্রী
, ১১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২৭ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১১ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। আর অন্য বিষয়ে আলোচনা করতে চাইলে তা প্রস্তাবের ওপর নির্ভর করবে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিসুল হক এসব কথা বলেন।
সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, দুই পক্ষের (ক্ষমতাসীন ও বিরোধী দল) মধ্যে আলোচনার কোনো সুযোগ আছে কি না, জবাবে আনিসুল হক বলেন, তত্ত্বাবধায়ক সরকার যদি বলেন, আলোচনার সুযোগ নেই। আর অন্য কিছু যদি আলোচনা করতে চান, প্রস্তাবের ওপর নির্ভর করবে, আলোচনার সুযোগ আছে কি নেই।
তখন এক সাংবাদিক জানতে চান, তাদের (বিএনপি) তো আলোচনার বিষয় একটাই, তত্ত্বাবধায়ক সরকার। এ বিষয়ে আনিসুল হক বলেছেন, সেখানে আলোচনার কোনো সুযোগ নেই।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটি বিষয় পরিষ্কার করে দিতে চাই, সেটি হলো সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং এটি অবৈধ বলে রায় দিয়েছেন। এ রায়ের পরিপ্রেক্ষিতে সংসদ ১৫তম সংশোধনী পাস করেছে। এখন তত্ত্বাবধায়ক সরকারের বিধান ফিরিয়ে আনার কোনো রকম সম্ভাবনা নেই। এটি পুনর্বিবেচনা করেও সংবিধান সংশোধন করার সম্ভাবনা নেই।
আরেক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেছেন, বিএনপি, জামাত প্রতিবারই নির্বাচন নষ্ট করার জন্য সব পদক্ষেপ নিয়েছে। সংবিধানে বলা আছে, নির্বাচন কখন হতে হবে। সেই অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচনের দিন ও তারিখ ঘোষণা করবে।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমরা চাই, সবাই নির্বাচনে আসুক। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হবে। যারা এতে অংশ নিতে চায়, স্বাগত। যারা করবে না, সেটা তাদের সিদ্ধান্ত। ’
আরেক প্রশ্নের জবাবে আনিসুল হক আরও বলেন, সংবিধানে নির্বাচনকালীন সরকার বলে কিছু নেই। ২০১৪ সালে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে প্রধানমন্ত্রী এটি (নির্বাচনকালীন মন্ত্রিসভা) করেছিলেন। এখন এটি তাঁর ওপর নির্ভর করে নির্বাচনকালীন সরকারের ব্যাপারে কী করবেন, কী করবেন না। নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী যখন নির্বাচনের ঘোষণা (তফসিল) করবে, সেই মুহূর্ত থেকে এ সরকার নির্বাচনকালীন সরকার হয়ে যায় বলে মন্তব্য করেন আইনমন্ত্রী।
এক সাংবাদিক মন্ত্রীর কাছে জানতে চান, রাতেও আদালতে বিচারকাজ চলছে বলে খবরের কাগজে প্রতিবেদন হয়েছে। আবার বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাতে তাদের নেতা–কর্মীদের বিচারকাজ করা হয়েছে। এ ব্যাপারে আনিসুল হক বলেন, তিনিও খবরের কাগজে দেখেছেন। কিন্তু আদালত থেকে এখন পর্যন্ত এমন কিছু রিপোর্ট পাননি। তারপরও তিনি বিষয়টি দেখছেন।
প্রস্তাবিত আইনে আনসার ব্যাটালিয়নকে আটক ও তল্লাশির ক্ষমতা দেওয়া হচ্ছে কি না, জানতে চাইলে আনিসুল হক বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, এসব কোনো ক্ষমতা আনসারকে দেওয়া হচ্ছে না। এ আইন নিয়ে যেসব ব্যাপারে প্রশ্ন ছিল, সেই বিষয়গুলো দেখা হয়েছে।
এই যে তদন্তের কথা বলা হয়েছে বা এ রকম কথা বলা হয়েছে, এগুলো পুলিশ বাহিনীর যেখানে বক্তব্য, সেই বক্তব্যগুলোকে প্রাধান্য দিয়েই এই আইন পাস করা হবে বলে জানান আইনমন্ত্রী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












