ডেঙ্গু পরিস্থিতি:
ঢামেকে মেঝেতেও ঠাঁই নেই, চলছে সিট বাণিজ্য
-মহাখালী ডিএনসিসি হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড ঘোষণা
, ২৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ ছানী, ১৩৯১ শামসী সন , ১৮ জুলাই, ২০২৩ খ্রি:, ০৩ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
মেডিসিনের প্রতিটি ওয়ার্ড ও এর বাইরে অতিরিক্ত রোগী এবং স্বজনের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসদের ধর্মঘটের কারণে সেই চাপ কয়েকগুণ বেড়েছে। এদিকে চিকিৎসা নিতে এসে নানা রকম হয়রানি আর ভোগান্তিতে পড়ছেন অনেকে। সিট বাণিজ্যও থেমে নেই। সবমিলিয়ে ডেঙ্গু আক্রান্ত অসহায় মানুষের কষ্টের যেন শেষ নেই।
সংশ্লিষ্টরা জানান, দেশের সবচেয়ে বড় এই হাসপাতালটি সাধারণ রোগীদের শেষ ভরসাস্থল। সারা দেশ থেকেই চিকিৎসা নিতে এখানে রোগীরা আসেন। বছরের সবসময় মেডিসিন ওয়ার্ডগুলোতে রোগীর চাপ বেশি থাকে। মেডিসিনের রোগী বেশি হওয়াতে এই বিভাগের জন্য অনেকগুলো ডেঙ্গু ওয়ার্ড করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি হওয়াতে ডেঙ্গু রোগী ও মেডিসিনের অন্য রোগীদের চাপ পড়েছে এসব ওয়ার্ডে। কিছুদিন আগেও ঢাকার ভেতরের রোগীরা ডেঙ্গু আক্রান্ত হয়ে বেশি ভর্তি হতো। কিন্তু কিছুদিন থেকে ঢাকার আশপাশের জেলা থেকে অহরহ রোগী আসছেন। এতে করে মেডিসিন বিভাগের ওয়ার্ডে শয্যা সংকট দেখা দিয়েছে। একজন রোগী ছাড়পত্র নিয়ে বাড়ি গেলে একটি শয্যা ফাঁকা হয়। আর ওই শয্যা পাওয়ার আশায় ৫০ রোগী অপেক্ষায় থাকেন।
কেরানীগঞ্জ থেকে আসা আরিফুল ইসলাম বলেন, ছয় দিন হয়ে গেলেও এখনো বাবার জন্য একটি সিট ম্যানেজ করতে পারিনি। আমি ও আমার মা এখানে কীভাবে আছি, তা বলে বোঝাতে পারব না। আমরা নিজেরা অসুস্থ হয়ে যাই কি না, তা নিয়েও শঙ্কা রয়েছে। আমাদের পরে এসে অনেকে দেখছি আনসারদের সঙ্গে কথা বলে কীভাবে যেন সিট ম্যানেজ করে ফেলছেন। আর আমাদের শুধু আশ্বাস দেওয়া হচ্ছে। বলা হচ্ছে- অপেক্ষা করেন, সিট পাবেন, চাপ বেশিসহ আরও নানা কথা। তবে এখন আমি এটা বুঝতে পারছি টাকা দিতে পারলে আমরাও সিট পেতাম।
ডেঙ্গু চিকিৎসায় মহাখালী ডেডিকেটেড ডিএনসিসি হাসপাতাল:
রাজধানীর মহাখালীতে ৮০০ শয্যাবিশিষ্ট ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করেছে সরকার।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সরকারি এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়। এতে বলা হয়, সব সরকারি হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াসহ ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। পাশাপাশি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালসমুহে ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড চালু করা হয়েছে।
এর আগে সব সরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্ট ১০০ টাকার পরিবর্তে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সব হাসপাতালে চিকিৎসকদের ডেঙ্গু বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












