ঢাকা মহানগরে পুলিশের গাড়িরই ফিটনেস নেই
ডিএমপির ট্রাফিক বিভাগ ঢাকায় অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযানে নামে। ফিটনেস না থাকায় নাগরিকদের গাড়ি ডাম্পিংয়ে পাঠানোসহ জরিমানা করে ট্রাফিক পুলিশ। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ওই সব অভিযানে পুলিশ নিজেই ব্যবহার করে ফিটনেসবিহীন যানবাহন। ডিএমপি ২০-৩০ বছরের পুরোনো ছয়টি রেকার এখনো ব্যবহার করে। এমনকি আসামি বহন করার প্রিজনার্স ভ্যানসহ জরুরি কাজে ব্যবহৃত ৩৯৬টি ফোর-হুইলারের ফিটনেস নেই। এসব গাড়ি কর্মকর্তাদের চলাচল ছাড়াও টহল, আসামি বহনসহ কর্মস্থল থেকে পুলিশ সদস্যদের আনা-নেওয়ার কাজে ব্যবহার করা হয়ে থাকে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে জেনেও জোড়াতালি দিয়ে গাড়িগুলো চালাচ্ছে ডিএমপি।
লক্কড়ঝক্কড় এসব গাড়ির বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘আমাদের যে গাড়িগুলো রয়েছে, সেগুলো মেরামত করে সংকট কাটিয়ে সেবা দেওয়ার চেষ্টা করছি। অপারেশনাল কাজ যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য আমাদের কিছু পুরোনো গাড়ি চালাতে হচ্ছে। তবে সেগুলো ধীরে ধীরে বাদ দেওয়া হবে। প্রক্রিয়াধীন রয়েছে।’
ডিএমপি সূত্রে জানা যায়, ঢাকা মহানগরে বিভিন্ন পদে মোট পুলিশ সদস্য ৩০ হাজার ৬৭৯ জন। দাঙ্গা প্রতিরোধ, টহল, থানা-পুলিশের অপারেশনাল কাজ, কর্মকর্তাদের ব্যবহার, আসামি বহনসহ বিভিন্ন কাজে প্রতিষ্ঠানটি ৩১ ধরনের ফোর-হুইলার ব্যবহার করে। কাগজ-কলমে তাদের মোট ফোর-হুইলার গাড়ির সংখ্যা ১ হাজার ৪৭৭। এর মধ্যে সচল আছে ১ হাজার ৩৫৩টি। সচল গাড়ির মধ্যে আবার ২৩ শতাংশই অনুদানে পাওয়া। অর্থাৎ ৩১১টি গাড়িই বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া। ডিএমপির গাড়িগুলোর মধ্যে এসইউভি ১৪৭টি, সেডান কার ৯২টি, সিঙ্গেল কেবিন পিকআপ ২১৬টি, ডাবল কেবিন পিকআপ ৪৬১টি, ট্রাক ১৯৫টি, বাস ৯২টি, প্রিজনার্স ভ্যান ৪০টি, মাইক্রোবাস ৮৫টি, রেকার ৫৭টি, এ ছাড়া এপিসি, অ্যাম্বুলেন্স, বোম্ব ডিসপোজাল ভ্যানসহ আরও ৭২টি গাড়ি আছে।
সূত্রমতে, এসব গাড়ির মধ্যে ১০ বছরের পুরোনো ৭৫৩টি, ১৫ বছরের পুরোনো ১৬৭টি এবং ২০-৩০ বছরের পুরোনো ৩৯৬টি। ২০-৩০ বছর আগের একটি গাড়িরও ফিটনেস নেই। এ ছাড়া ১৫ বছর আগে কেনা গাড়িগুলোর অবস্থাও ভালো নয়। সেগুলোও নির্ধারিত মাইলেজের বেশি পথ চলায় এক অর্থে আয়ুষ্কাল হারিয়েছে।
জানা যায়, ডিএমপি দাঙ্গা দমনে যেসব গাড়ি ব্যবহার করে, সেগুলোও ২০ বছরের পুরোনো। আটটি জলকামানের মধ্যে পাঁচটিই ২০ বছর আগের। ৪০টি প্রিজনার্স ভ্যানের মধ্যেও ১১টি ২০-৩০ বছর আগের।
সাবেক আইজিপি এবং একসময়ের ডিএমপি কমিশনার এ কে এম শহীদুল হক বলেন, পুলিশের গাড়ি অন্যান্য সরঞ্জামের মতো পুলিশিং ইক্যুইপমেন্ট হিসেবে বিবেচিত। কারণ, এটি অপরাধ দমন ও জানমালের নিরাপত্তা দিতে ব্যবহৃত হয়। তাই পুলিশের গাড়ি অপরাধীর গাড়ির চেয়ে ভালো হওয়া দরকার। কিন্তু তা হচ্ছে না। এ জন্য সরকারকে আন্তরিক হতে হবে। যারা ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালাবে, তাদের গাড়িরই যদি ফিটনেস না থাকে, তাহলে সেটা হাস্যকর। তাই এই সমস্যার সমাধান করা উচিত।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।