শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ঢাকায় স্বস্তির বৃষ্টি, তবু কমেনি গরম

-মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় -এপ্রিলে ৪২ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা
এ্যাডমিন প্রকাশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, সকাল ৫:৩৮
ঢাকায় স্বস্তির বৃষ্টি, তবু কমেনি গরম
নিজস্ব প্রতিবেদক:
তীব্র গরমের মধ্যে বৃষ্টি হয়েছে ঢাকায়। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিকেল সাড়ে ৩টার দিকে শুরু হয় বৃষ্টি। এর আগে ভিন্ন অঞ্চলে বয়ে যায় ঝড়।
অল্প কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থেমেও যায়। ঢাকায় বৃষ্টি তীব্র গরমের মধ্যে তা কিছুটা স্বস্তি এনে দিয়েছে। তবে এ বৃষ্টিতে কমেনি দাবদাহ।
মৌসুমের শুরুর দিনই তাপমাত্রার পারদ ওঠে ৪০ ডিগ্রি সেলসিয়াস। গত সোমবার (১৫ এপ্রিল) দ্বিতীয় দিনে তা আরও বেড়ে ঠেকেছে ৪০.২ ডিগ্রিতে। পটুয়াখালীর খেপুপাড়ায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়, যা ওই উপজেলায় ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ।
শুধু খেপুপাড়া নয়, তীব্র গরমে রাজধানী ঢাকার জনজীবনও অতিষ্ঠ। অসহনীয় গরমে হাঁসফাঁস নগরজীবন। ঢাকায় সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি রেকর্ড করা হলেও অনুভূতি যেন আরও বেশি। তাপপ্রবাহের কারণে গণপরিবহনের যাত্রী ও পথচারীরা ভীষণ কষ্টে চলাচল করছেন। ফুটপাতের খোলা দোকান ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের জীবনযাপন হয়ে উঠেছে দুর্বিষহ। এরমধ্যে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিকেলের দিকে বৃষ্টি হয় রাজধানীতে। কিন্তু এতে কমেনি গরম।
আবহাওয়াবিদরা বলছেন, চলতি এপ্রিল মাসের বাকি সময়জুড়ে দেশে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের কিছু জায়গায় দমকাসহ ঝড়ো হওয়া বয়ে যেতে পারে। তবে খুব বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। বর্তমানে দেশের সাত বিভাগে তাপপ্রবাহ বইছে। আগামী আরও কয়েকদিন এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
দুপুর আড়াইটার দিকে ভ্যানভর্তি সবজি নিয়ে গোদারাঘাটে আসতে দেখা যায় ফুটপাতের সবজি বিক্রেতা আজম আলীকে। তিনি বলেন, ‘মাত্রই ভ্যানটা নিয়ে আইলাম। গরমে ঘেমে-নেয়ে শ্যাষ। এ গরমে মানুষও বের হইতেছে না। বেচাবিক্রি নেই। তারপরও দোকান তো খুলতেই হইবো। এমন গরম আর কয়েকদিন পড়লে বাইরে বের হওয়া কঠিন হইয়া পড়বো। ’
এদিকে, গরমে গণপরিবহনে চলাচল করা যাত্রীরাও নিদারুণ কষ্টে যাতায়াত করছেন। ছুটি শেষে অফিস চালু হওয়ায় অনেক রুটে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) যানজট দেখা গেছে। কোনো কোনো রুটে ধীরগতিতে চলছে গাড়ি। রাস্তায় গণপরিবহন সংকটে কিছু রুটে গাদাগাদি করে দাঁড়িয়ে যেতে হচ্ছে যাত্রীদের।
মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়:
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিকেলে চুয়াডাঙ্গায় মৌসুমের ও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ২৮ শতাংশ। এছাড়া সোমবার (১৫ এপ্রিল) ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস ও রোববার ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে এপ্রিলের শুরু থেকেই ঈদ পর্যন্ত একটানা তাপপ্রবাহে অসহ্য গরমে অতিষ্ঠ ছিল এ জেলার মানুষ। বাতাসে পানিয়বাষ্প বেশি থাকায় মূলত অসহ্য গরম অনুভূত হচ্ছে। তাপমাত্রার পারদ আরও উঠতে পারে বলে চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে বলা হচ্ছে।
এপ্রিলে ৪২ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা:
চলতি বর্ষা-পূর্ববর্তী মৌসুমে গতকাল পটুয়াখালীর খেপুপাড়ায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
আশঙ্কা করা হচ্ছে, এ মাসে তাপমাত্রা বেড়ে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগে আজ বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকালও চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি। ফলে আগামী পরশু তাপমাত্রা কিছুটা কমে পারে। তবে চলমান তাপপ্রবাহ শিগগির যাচ্ছে না।
'আমরা আশঙ্কা করছি, আগামী ২০ তারিখের পরে গরম আরও বাড়তে পারে। ২৩ এপ্রিলের দিকে গিয়ে পাবনা-ঈশ্বরদী, যশোর ও কুষ্টিয়া বেল্টে তাপমাত্রা বেড়ে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। '

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ১৪ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ১৪ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ১৪ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ১৪ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ১৪ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ১৪ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ১৪ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ১৪ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ১৪ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ১৪ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ১৪ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ১৫ ঘণ্টা আগে