ঢাকায় সংঘটিত সহিংসতার পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি, প্রয়োজন হলে গণতন্ত্র রক্ষায় ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র
শনিবার ঢাকায় বিএনপি'র মহাসমাবেশ চলাকালে সংঘটিত সংঘর্ষের ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এতে দায়ী ব্যক্তিদের জবাবদিহিতারও দাবি জানিয়েছে তারা। বাংলাদেশে গণতন্ত্রকে সমর্থন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ভোটার, রাজনৈতিক দলগুলো, সরকার, নিরাপত্তা রক্ষাকারী বাহিনী, নাগরিক সমাজ, মিডিয়াসহ সবার দায়িত্ব রয়েছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করায়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংকালে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি ও অন্য একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকারের মুখপাত্র ম্যাথিউ মিলার। সে বলেছে, ২৮শে অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা হয়েছে আমরা তার নিন্দা জানাই। একজন পুলিশ কর্মকর্তা, একজন রাজনৈতিক কর্মী, হাসপাতাল-বাস পোড়ানো এবং সাংবাদিকসহ বেসামরিক লোকজনের বিরুদ্ধে সহিংসতা অগ্রহণযোগ্য। তার কাছে সাংবাদিক মুশফিক জানতে চান, বাংলাদেশে বিরোধীদের মহাসমাবেশে হামলা এবং সহিংসতা নিয়ে সপ্তাহান্তে আপনি যে বিবৃতি দিয়েছেন আমরা তা দেখেছি। এই সহিংসতা মূলত সমাবেশের বাইরে থেকে সংঘটিত হয়েছে।
এরপর অন্য একজন সাংবাদিক তার কাছে জানতে চান, সরকারের ছত্রছায়ায় তাদের ক্যাডাররা পুলিশের ইউনিফর্ম পরে পেট্রোল বোমা ও গানপাউডার ব্যবহার করে নিরপরাধ মানুষ হত্যা করেছে। জনগণের ও সরকারি সম্পদ ধ্বংস করেছে। ক্ষমতাসীনরা বলছেন, এসব হামলা বিরোধী দল চালিয়েছে। গত ১৪ বছর ধরে এভাবেই চলছে। এসবের সঙ্গে জড়িত কোনো সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয়ার কোনো পরিকল্পনা কি মার্কিন সরকারের আছে? জবাবে ম্যাথিউ মিলার বলেছে, আগের প্রশ্নেই আমি যে উত্তর দিয়েছি, তা এখানে প্রযোজ্য। আমি বলবো যে, আমরা এটা পরিষ্কার করেছি যদি প্রয়োজন হয় তাহলে বাংলাদেশে গণতন্ত্র রক্ষায় আমরা পদক্ষেপ নেবো। এই মঞ্চ থেকে কখনো সেগুলো ‘প্রিভিউ’ করবো না।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।