ঢাকায় নতুন কূটনৈতিক মিশন বাড়ানোর চেষ্টা
ঢাকায় বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন বাড়ানোর চেষ্টা করছে সরকার। সে লক্ষ্যে দীর্ঘ দিন ধরে বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনাও চালিয়ে যাচ্ছে।
ইতোমধ্যেই কয়েকটি দেশ ঢাকায় নতুন মিশনও খুলেছে। এছাড়াও আরও কয়েকটি দেশ মিশন খোলার উদ্যোগও নিয়েছে।
দীর্ঘ ৪৫ বছর পর গত ২৭ ফেব্রুয়ারি ঢাকায় কূটনৈতিক মিশন খোলে আর্জেন্টিনা। এবার আরও কয়েকটি দেশ ঢাকায় মিশন খোলার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে মেক্সিকো, উজবেকিস্তান ও পোল্যান্ড।
মেক্সিকো: মেক্সিকোতে বাংলাদেশের দূতাবাস থাকলেও ঢাকায় দেশটির কোনো দূতাবাস নেই। লাতিন আমেরিকার এ দেশটি এবার বাংলাদেশে দূতাবাস খুলতে যাচ্ছে। চলতি বছরের মাঝামাঝি সময়ে মেক্সিকো বাংলাদেশে দূতাবাস খুলবে বলে জানিয়েছে।
উজবেকিস্তান: তাশখন্দে বাংলাদেশের দূতাবাস থাকলেও ঢাকায় উজবেকিস্তানের কোনো দূতাবাস নেই। বেশ কয়েক বছর ধরে উজবেকিস্তানকে অনুরোধ করা হয়, ঢাকায় দেশটি যেন তাদের মিশন খোলে। উজবেকিস্তানও ঢাকায় মিশন খোলার জন্য আগ্রহ প্রকাশ করেছে।
সূত্র জানায়, চলতি বছরের শেষে উজবেকিস্তান ঢাকায় দেশটির মিশন খুলতে পারে।
পোল্যান্ড: বাংলাদেশ ও পোল্যান্ড উভয় দেশেই কূটনৈতিক মিশন ছিল। তবে ২০০২ সালে পোল্যান্ডে বাংলাদেশের দূতাবাস বন্ধ করে দেওয়া হয়। এর তিন বছর পর ২০০৫ সালে পোল্যান্ডও ঢাকায় দূতাবাস বন্ধ করে দেয়। এরপর বাংলাদেশ ২০১৫ সালে পোল্যান্ডে দূতাবাস খোলে। তারপর থেকেই পোল্যান্ডের কাছে ঢাকায় মিশন খোলার জন্য অনুরোধ জানানো হয়। পোল্যান্ডও আশ্বাস দিয়েছে খুব শিগগিরই বাংলাদেশে তাদের মিশন খুলবে।
রাজধানীতে বিভিন্ন দেশের মোট ৫১টি দূতাবাস ও হাইকমিশন রয়েছে। এছাড়া ভারতের ৩৪টি মিশনে বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত অনাবাসিক রাষ্ট্রদূত রয়েছেন। তারা ভারত থেকে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক কার্যক্রম চালিয়ে যান।
এদিকে দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, পর্তুগাল, রোমানিয়া প্রভৃতি দেশকেও বিভিন্ন সময়ে ঢাকায় মিশন খোলার জন্য অনুরোধ করা হয়েছে। এসব দেশ থেকেও ঢাকায় মিশন খোলার আশ্বাস দেওয়া হয়েছে।
ঢাকায় নতুন নতুন কূটনৈতিক মিশন খোলার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমরা বিভিন্ন দেশকে ঢাকায় মিশন খোলার জন্য অনুরোধ জানিয়েছি। ইতোমধ্যেই আর্জেন্টিনা ঢাকায় মিশন খুলেছে। মেক্সিকোসহ আরও বেশ কয়েকটি দেশ এ বিষয়ে ইতিবাচক আশ্বাসও দিয়েছে। বিদেশে আমরা যেমন আমাদের মিশন বাড়াতে চাই, আমরাও চাই ঢাকায় অন্যদের মিশন বাড়ানো হোক। ঢাকায় কূটনৈতিক মিশন বাড়লে উভয় দেশের জন্যই ভালো হবে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।