ঢাকার ২ মেয়রের ৪ বছর: ব্যর্থতায় ঢেকে গেছে সাফল্য
, ০৫ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৪, মে, ২০২৪ খ্রি:, ৩১ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
দায়িত্ব নেয়ার আগে শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম বায়ুদূষণ কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে এখনো ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় বেশিরভাগ সময় প্রথম দিকেই থাকছে।
ঢাকার দুই মেয়র এ সপ্তাহে তাদের মেয়াদের শেষ বছরে পা দিতে যাচ্ছেন। কিন্তু, এই দীর্ঘ সময়েও মশা নিয়ন্ত্রণে ব্যর্থতা অন্যান্য ক্ষেত্রে তাদের অল্পবিস্তর সাফল্যকে ঢেকে দিয়েছে।
২০২০ সালের ১৩ মে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র হিসেবে আতিকুল এবং এর তিন দিন পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে তাপস দায়িত্ব নেন।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের আগে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত আতিকুল ও তাপস উভয়েই তাদের নির্বাচনী ইশতেহারে শহরকে মশামুক্ত করার অঙ্গীকার করেছিলেন।
আতিকুলের অন্যান্য প্রতিশ্রুতির মধ্যে ছিল উত্তর সিটি করপোরেশনকে স্বাস্থ্যকর, প্রাণবন্ত ও আধুনিক করে গড়ে তোলা এবং তাপস তার প্রচারণায় বলেছিলেন যে, ঢাকা দক্ষিণ সিটি হবে সুন্দর ও উন্নত এবং সেখানে থাকবে সুশাসন।
বিশেষজ্ঞ ও নগর পরিকল্পনাবিদরা তখন বলেছিলেন, এই দুই মেয়র প্রার্থী এমন অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন যা বাস্তবায়নের এখতিয়ার বা সক্ষমতা সিটি করপোরেশনের নেই।
আতিকুল একটি সমন্বিত মশক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা স্বাস্থ্য মন্ত্রণালয়, ওয়াসা ও ডিএসসিসির সহায়তায় কাজ করবে।
তাপস বলেছিলেন, তিনি নিয়মিত মশার প্রজননস্থল ধ্বংস করবেন।
কিন্তু ২০২৩ সালে ঢাকার অন্তত ৯৮০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান এবং গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন আরও অনেক রোগী। সিটি করপোরেশনগুলো মশা নিয়ন্ত্রণে ৫০০ কোটি টাকার বেশি খরচ করেছে। কিন্তু তারপরও বর্ষার আগে জরিপ করে গত পাঁচ বছরে মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি মশার ঘনত্ব খুঁজে পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এছাড়া মিস্ট ব্লোয়ারসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাতাসের দূষণ কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মেয়র আতিকুল ও তাপস।
কিন্তু ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট ২০২৩ অনুসারে, বায়ুদূষণে নগর হিসেবে গত বছর বিশ্বের দ্বিতীয় শীর্ষ নগর ছিল ঢাকা।
যদিও দুই মেয়রই বলছেন, তারা বায়ুদূষণ কমাবেন এবং প্রচুর গাছ লাগাবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)