ঢাকার সিএনজি চালকরা যেসব দাবি জানালেন
ঢাকা সিটির আশপাশের ৫ জেলায় সিএনজি অটোরিকশা চালাতে চান রাজধানীতে এই অটোরিকশা চালানো চালকরা। একইসঙ্গে তারা আরও ৭টি দাবি জানিয়েছে।
গতকাল জুমুয়াবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে নিজেদের দাবিগুলো জানায় ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদ। দাবি আদায় না হলে আন্দোলন-সংগ্রামের পথ বেছে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনের নেতারা।
সংগঠনটির দাবিগুলো:
অবিলম্বে ২০০৭ সালে সরকার অনুমোদিত ৫ হাজার সিএনজি অটোরিকশা চালককে নিবন্ধন প্রদান করা।
ঢাকা মহানগরের জন্য আরও ১৫ হাজার সিএনজি অটোরিকশা চালকদের জন্য রেজিস্ট্রেশন/ব্লু-বুক প্রদানের অনুমোদন দেওয়া।
ঢাকা মহানগরে সিএনজি অটোরিকশা দৈনিক জমা বৃদ্ধি না করা।
পার্কিংয়ের ব্যবস্থা না দিয়ে নো পার্কিং মামলা দিয়ে চালক হয়রানি বন্ধ করা।
২০১৫ সালের মিটারের রেটে মিটারের মামলা দিয়ে চালক হয়রানি বন্ধ করা।
মহাসড়কে সিএনজি অটোরিকশার জন্য পৃথক লেন/বাইলেন তৈরি করে চলাচলের সুযোগ দেওয়া
ঢাকা মহানগরের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় ঢাকা মহানগরের সিএনজি অটোরিকশা চলাচলের সুযোগ প্রদান করতে হবে এবং সড়ক পরিবহন আইন ২০১৮ ও বিধিমালা ২০২৩ এর চালক স্বার্থবিরোধী ধারা বাতিল করতে হবে।
পরিষদের সদস্য সচিব গোলাপ হোসেন সিদ্দিকি বলেন, আমরা সিএনজি অটোরিকশা চালকরা দৈনিক ১২-১৪ ঘণ্টা কাজ করেও অন্ন, বস্ত্র, স্বাস্থ্যসম্মত বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করতে পারি না। আমাদের সামাজিক নিরাপত্তা নেই। আইএলও কনভেনশন ৮৭ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন করার কার্যত অধিকার নেই। আমরা যা কিছু আয় করি তার সিংহ ভাগ নিয়ে নেয় সিএনজি অটোরিকশার মালিক, প্রশাসন ও চাঁদাবাজ-দালালরা। খাওয়া-পরার খরচ শেষে ছেলেমেয়েদের শিক্ষার খরচ চালানো ও মাস শেষে ঘরভাড়া দিতেও হিমশিম খাই। নিজে ও পরিবার পরিজন অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করতে পারি না। আমরা সিএনজি অটোরিকশা চালকরা ঋণের জালে জড়িয়ে আছি। সিএনজি অটোরিকশা পরিচালনায় সরকারি যে নিয়ম নীতি রয়েছে, তা দুঃশাসনে পরিণত হয়েছে। সিএনজি অটোরিকশা জগতে সুশাসন বলে কিছু নেই। সর্বক্ষেত্রে নৈরাজ্য ও বিশৃঙ্খলা চলছে। প্রশাসন একেই আইন প্রয়োগ বলে দাবি করছে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।