ঢাকার দুই সিটিতে কাউন্সিলররা নেই, সেবা পাচ্ছেন না নগরবাসী
ঢাকার দুই সিটির ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকে ১৪ ধরনের নাগরিক সেবা দেওয়া হয়। এর মধ্যে অন্যতম সেবা হচ্ছে জন্ম ও মৃত্যুর নিবন্ধন। এ ছাড়া নাগরিক, চারিত্রিক, উত্তরাধিকারী (ওয়ারিশ), আয়, অবিবাহিত, ২য় বিয়েতে আবদ্ধ না হওয়া, পারিবারিক সদস্য, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার সত্যায়িত সনদও দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন প্রত্যয়ন, অনাপত্তিপত্র (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায় যাচাইকারী হিসেবে স্বাক্ষর দিতে হয় কাউন্সিলরকে। নিয়মিত কাজের অংশ হিসেবে মশক ও পরিচ্ছন্নতাকর্মীদের কাজের তদারকি এবং টিসিবির পণ্য বিতরণের কাজও পরিচালিত কাউন্সিলর কার্যালয় থেকে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো ঢাকা উত্তর সিটির প্রতিবেদন অনুযায়ী ৫৪ জন কাউন্সিলরের মধ্যে ৪৮ জনই কার্যালয়ে গিয়ে অফিস করছেন না। বাকি কাউন্সিলররা নিজেদের কার্যালয়ে গিয়ে অফিস করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কাউন্সিলরের উপস্থিতি-সংক্রান্ত এ প্রতিবেদন আগস্টের দ্বিতীয় সপ্তাহে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।
ঢাকা দক্ষিণ সিটির ৬৬টি জন কাউন্সিলরের এখনো কোনো হদিস নেই।
দৃষ্টি আকর্ষণ করা হলে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, কর্মস্থলে ফেরার জন্য কাউন্সিলরদের এক সপ্তাহ সময় দেওয়া যেতে পারে। এর মধ্যে যাঁরা কার্যালয়ে ফিরবেন, তাদের একাধিক ওয়ার্ডের দায়িত্ব দিয়ে নাগরিক সেবার কাজ চালিয়ে নেওয়া যেতে পারে। তবে এটি স্থায়ী সমাধান নয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।