ঢাকার কিশোর গ্যাং কালচার ছড়িয়ে পড়েছে সারা দেশে
, ২৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ সামিন, ১৩৯১ শামসী সন , ১২ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৮ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
কিশোর গ্যাংয়ের আধিপত্য ঢাকাকেন্দ্রিক থাকলেও এখন দেশের বিভিন্ন বিভাগ ও জেলা শহরে ছড়িয়ে ‘গ্যাং কালচার’। র্যাব বলছে, গ্যাংগুলোতে শুরুতেই সন্ত্রাসীপনা ছিল না। কিশোর গ্যাংয়ের সদস্যরা ধীরে ধীরে সন্ত্রাসী ভাবাপন্ন হয়ে উঠছে। বর্তমানে এসব গ্যাংয়ের সদস্যরা নিজেদের মধ্যে কোন্দল, চাঁদাবাজি, এলাকার নিয়ন্ত্রণ ও মাদক সিন্ডিকেটে জড়িয়েছে।
এসব তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানান, ২০২৩ সালে র্যাবের অভিযানে সারাদেশ থেকে কিশোর গ্যাংয়ের বিভিন্ন গ্রুপের ৩৪৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ২০১৭ সাল থেকে বিভিন্ন অপরাধে কিশোর গ্যাংয়ের ১ হাজার ১২৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে ৪০ জনকে পরিবারের কাছে হস্তান্তর করে র্যাব। এ ছাড়া ৩০ জনকে অর্থদ- ও ১০ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
আল মঈন আরও জানান, উঠতি বয়সীদের মধ্যে ক্ষমতা বিস্তারকে কেন্দ্র করে গড়ে উঠছে কিশোর গ্যাং তথা গ্যাং কালচার। তারা এলাকায় নিজেদের অস্তিত্ব জানান দিতে দলবেঁধে চলাফেরা ও বেপরোয়াভাবে মোটরসাইকেল শোডাউন দেয়। এ ছাড়া তুচ্ছ বিষয় নিয়ে সাধারণ মানুষের ওপর চড়াও হয়ে খুনাখুনির ঘটনা পর্যন্ত ঘটায়।
২০১৭ সালে উত্তরায় স্কুলছাত্র আদনান হত্যাকা-ের মাধ্যমে কিশোর গ্যাং সংস্কৃতি প্রথমে আলোচনায় আসে। পরে উত্তরা, গাজীপুরসহ বিভিন্ন এলাকায় স্কুলছাত্র শুভসহ বেশ কয়েকটি হত্যাকা- ঘটে। কিশোর গ্যাংয়ের অপসংস্কৃতি রোধে অসংখ্য আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গেল বছরের ২৮ জানুয়ারি রাজধানীর আদাবর থেকে ‘বিডিএসকে গ্যাং’ গ্রুপের প্রধান হৃদয় ওরফে হিটার হৃদয়সহ আট সদস্য এবং পরদিন দক্ষিণ কেরানীগঞ্জ, শ্যামপুর ও কদমতলী এলাকা থেকে কিশোর গ্যাং লিডার জালাল ওরফে পিচ্চি জালাল বাহিনীর ১৬ সদস্যকে গ্রেপ্তার করে র্যাব। এ ছাড়া ৬ ফেব্রুয়ারি আদাবর, মোহাম্মদপুর ও হাজারীবাগ এলাকা থেকে ২০ সদস্য; ২২ মার্চ মোহাম্মদপুর, হাজারীবাগ, শেরেবাংলা নগর ও তেজগাঁও এলাকা কিশোর গ্যাংয়ের ৪৩ সদস্য; ২৮ এপ্রিল আশুলিয়ার নবারটেক এলাকা থেকে লিখন হত্যার আসামি কিশোর গ্যাং সদস্য অনিক ও জোবায়েরকে গ্রেপ্তার করে র্যাব।
এ ছাড়া ২৬ মে দারুসসালাম, সাভার ও বরিশালের বাকেরগঞ্জের সিয়াম হত্যা মামলার প্রধান আসামি কিশোর গ্যাং লিডার পটেটো রুবেল ও তার সহযোগী রকি; ১৬ জুন ফেনীর রামপুর থেকে নুরু গ্যাংয়ের প্রধান মাহিদুল ইসলাম সুজনসহ তিনজন; ১৬ জুলাই বনানী থেকে পিচ্চি জয় গ্রুপের তিনজন; ৮ সেপ্টেম্বর মোহাম্মদপুর ও বাগেরহাট থেকে কবজি কাটা গ্রুপের আনোয়ার, সদস্য রাফাত, তুষার, আহমেদসহ সাতজন; ২৮ নভেম্বর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান থেকে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাসপাতালে চিকিৎসাধীন নারীর সম্ভ্রমহরণ, যুবক আটক
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মৌসুমের প্রয়োজনীয় সার সরকারের কাছে নেই -শিল্প সচিব
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সারা দেশে টানা কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আবু সাঈদ হত্যা মামলা: ৩০ আসামির কার কী সাজা
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘ফুয়েল পাস’ অ্যাপ
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি: তিন আসামির আমতু্যু কারাদ-
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘আমি সরকারি চাকরি করি, আমি হুকুমের গোলাম’
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিএনপির মধ্যে দমনমূলক প্রবণতা দেখা যাচ্ছে -আসিফ
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার -তথ্যমন্ত্রী
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হেল্পলাইনে ৮৭ লাখ কল সেবা দিয়েছে’
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সব পড়েছেন, কেবল মূল আইনটাই এড়িয়ে গেছেন
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)