শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ডেঙ্গু সংকটে আইসিইউ নিয়ে নির্দয় ব্যবসা

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, রাত ২:২৪
ডেঙ্গু সংকটে আইসিইউ নিয়ে নির্দয় ব্যবসা
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুরের পাইকপাড়ার বাসিন্দা ইব্রাহিমের সাত বছরের মেয়ে ইসনাত জাহান রাইদা ডেঙ্গু আক্রান্ত হলে গত ১৮ আগস্ট ডেল্টা হাসপাতালে ভর্তি করা হয়। রাইদার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) নেওয়ার সুপারিশ করেন চিকিৎসকরা। তবে ডেল্টা হাসপাতালে এ ব্যবস্থা না থাকায় কয়েকটি হাসপাতাল ঘুরেও পিআইসিইউ শয্যা না পেয়ে দালালের মাধ্যমে রাইদাকে ভর্তি করা হয় ধানমন্ডির রেনেসাঁ হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে।
ইব্রাহিমের অভিযোগ, রেনেসাঁ হাসপাতালে পিআইসিইউতে পাঁচ দিন রেখে তাঁর সন্তানকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। পিআইসিইউতে যেসব সুবিধা থাকা জরুরি তার অধিকাংশই নেই। পরিস্থিতি দেখে এক দিন পর অন্য হাসপাতালে নেওয়ার পরিকল্পনা করা হয়। তখন হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এখানে অন্তত পাঁচ দিন থাকতে হবে।
পাঁচ দিন পর রাইদা পরিপূর্ণ সুস্থ না হলেও ছাড়পত্র দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। বাসায় আনার পর জটিলতা আরও বাড়ে। আবার তার পরীক্ষা-নিরীক্ষা করে নানা সমস্যা ধরা পড়ে। এর পর তাকে মহাখালীর ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করানো হয়। এখানেও পিআইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। গত ২৫ আগস্ট সকালে তার মৃত্যু হয়।
এর আগে ১৮ আগস্ট ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায় ইব্রাহিমের ছেলে আরাফাত হোসেন রাউফ। বর্তমানে তার স্ত্রী রাবেয়া আক্তার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, রেনেসাঁ হাসপাতালে ১০টি পিআইসিইউ শয্যা রয়েছে। এখানে বর্তমানে চারজন ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছে। এ ছাড়া নিউমোনিয়ায় আক্রান্ত দু’জন এবং জ্বরের রোগী রয়েছেন দু’জন। অন্যরা বিভিন্ন রোগ নিয়ে ভর্তি। চিকিৎসাধীন ১০ জনের মধ্যে তিনজন শিশু হাসপাতাল থেকে দালালের মাধ্যমে এখানে ভর্তি হয়েছে।
এর মধ্যে একজন বনশ্রীর বাসিন্দা আক্কাস আলীর চার মাসের ছেলে আরশিয়ান আহমেদ। ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর শিশু হাসপাতাল গেলে সেখানকার চিকিৎসকরা বলেন, শিশুর অবস্থা জটিল পিআইসিইউ লাগবে। শিশু হাসপাতালে শয্যা ফাঁকা নেই। অন্য কোথায় দ্রুত নেওয়ার চেষ্টা করেন। রাজধানীর নিউলাইফ, গ্রিনলাইফ, ঢাকা মেডিকেলসহ প্রায় পাঁচটি হাসপাতাল ঘুরে পিআইসিইউ না পেয়ে রেনেসাঁ হাসপাতালে ভর্তি করা হয়। এখানেই চার দিন চিকিৎসাধীন রয়েছে। এরই মধ্যে ৬০ হাজার টাকার ওপরে খরচ হয়ে গেছে আক্কাস আলীর। ওষুধ ও খাওয়া-দাওয়াসহ এ ব্যয় ৮০ হাজারে দাঁড়িয়েছে।
রেনেসাঁ হাসপাতাল কর্তৃপক্ষ দালালের মাধ্যমে রোগী বাগিয়ে আনার কথা অস্বীকার করেছে। এ হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মুনজুর হোসেন বলেন, রোগী নিজ ইচ্ছাতেই আমাদের হাসপাতালে সেবা নিতে আসেন। জোর করে এখানে কাউকে ভর্তি রাখা হয় না। হাসপাতালটির পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, এখানে শয্যা খালি না থাকলে রোগী ভর্তি করা হয় না। মুমূর্ষু কোনো রোগী এলে তাঁকে এখানকার জরুরি বিভাগে যথাযথ চিকিৎসা দেওয়া হয়। পরে রোগীকে অন্য সরকারি হাসপাতালে পাঠানোর জন্য পরামর্শ দেওয়া হয়। হাসপাতালের ভেতরে কোনো সিন্ডিকেট সক্রিয় নেই। তবে হাসপাতালের গেটের বাইরে রোগীর স্বজনরা সিন্ডিকেটের খপ্পরে পড়ছেন। এই সিন্ডিকেট ভাঙতে সবাই তৎপর।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে