ডেঙ্গুতে মানুষের মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না -জিএম কাদের
, ১৯ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ রবি’ ১৩৯১ শামসী সন , ০৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২২ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এমপি বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যার্থ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। কারো যেন কোনো দায় নেই। প্রতিদিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে সবাই যেন তামাশা দেখছে।
বিবৃতিতে জিএম কাদের বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে প্রকাশ, গত রবিবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৩৪ জন মারা গেছেন। সাধারণ মানুষের ধারণা মৃতের সংখ্যা আরো বেশি। সরকারি হিসাবে এ পর্যন্ত ১ লাখ ৩০ হাজার ৩০২ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকদের পরামর্শে বাসা-বাড়িতে কত লাখ মানুষ চিকিৎসা নিয়েছে তার কোনো হিসাব নেই কারো কাছে। সরকারি হিসাবে গতকালও ২ হাজার ৬০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে জায়গা পাচ্ছে না ডেঙ্গু আক্রান্ত রোগীরা। ডেঙ্গু আক্রান্ত মানুষের মাঝে চিকিৎসার জন্য হাহাকার উঠেছে, দেখার যেন কেউ নেই। ডেঙ্গুতে মানুষের মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, রাজধানীর দুই সিটি কর্তৃপক্ষ ডেঙ্গু নিধনের নামে সাধারণ মানুষকে হতাশ করেছে। মশা নিধনে যে ঔষধ স্প্রে করছে, তাতে সাধারণ মানুষের বিশ্বাস নেই। সাধারণ মানুষ মনে করে, দুর্নীতির জন্যই নকল ঔষধ স্প্রে করছে কর্তৃপক্ষ। দেশের মানুষ জানতে চায়, ডেঙ্গু নিধনে সরকার কী কার্যক্রম হাতে নিয়েছে। আর, মশা নিধনে ব্যবহৃত ঔষধ কেনার নামে কোন দুর্নীতি হলে দায়ীদের বিচারের মুখোমুখি করতেও দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)