ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৩৭
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে সারা দেশে এক হাজার ৩৩৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতকাল রোববার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে (সিটির বাইরে) ১০১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটির বাইরে) ১৬২ জন, ঢাকা বিভাগে (সিটির বাইরে) ৩৫১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৫৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭২ জন, খুলনা বিভাগে (সিটির বাইরে) ১৩৯ জন, ময়মনসিংহ বিভাগে (সিটির বাইরে) ৪৮ জন, রাজশাহী বিভাগে (সিটির বাইরে) ৬৯ জন, রংপুর বিভাগে (সিটির বাইরে) ৩৩ জন, সিলেট বিভাগে (সিটির বাইরে) ছয়জন ডেঙ্গু নিয় হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১০ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ হাজার ৩৯৩ জন। এর মধ্যে ৬৩.এক শতাংশ পুরুষ এবং ৩৬.৯ শতাংশ নারী।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।